ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জন্মদিন যেভাবে কাটালেন জয়া বচ্চন, স্বামী-সন্তানের আবেগঘন বার্তা

আকাশ বিনোদন ডেস্ক: 

সত্তরের দশকের মিষ্টি মেয়ে থেকে বলিউডের বচ্চন পরিবারের দাপুটে অভিনেত্রী হয়ে ওঠা জয়া বচ্চনের আজ ৭২-এ পা দিলেন। তবে প্রতিবছর পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেও এবার তা হয়ে উঠেনি।লকডাউনের কারণে তিনি আটকে রয়েছেন দিল্লিতে।

তাই বলে থেমে থাকেনি শুভেচ্ছাবিনিময়। বরং আবেগঘন শুভেচ্ছাবার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেন সন্তানরা। জন্মদিনের সকালে ইনস্টাগ্রামেই মাকে উইশ করলেন অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চন নন্দা। টুইটারে বার্তা দিয়েছেন স্বামী অমিতাভও।

অভিষেক লেখেন, ‘প্রত্যেক সন্তানের কাছেই সবচেয়ে প্রিয় শব্দ মা। শুভ জন্মদিন মা। যদিও লকডাউনের জন্য তুমি এখন আমাদের থেকে অনেক দূরে দিল্লিতে। তবুও জানবে প্রতি মুহূর্তে আমরা তোমার কথাই মনে করছি, মনের মধ্যে শুধু তুমিই আছো। তোমায় ভালোবাসি মা…’।

শ্বেতা লিখেছেন, ‘তোমাকে আমার মনে নিয়ে ঘুরি মা। যেখানেই যাই না কেন, তুমি সব সময়ে আমার সঙ্গে থাকো। হ্যাপি বার্থডে মা।’
দুই সন্তানের পাশাপাশি অমিতাভ বচ্চনও এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে ভুলেননি। টুইট বার্তায় এদিন অনুরাগীদের জন্য জয়ার পক্ষে ধন্যবাদ জানালেন অমিতাভ।

তিনি বলেন, ‘যারা জয়াকে ওর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছো, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। ওকে মনে করার জন্য ধন্যবাদ। সবাইকে ব্যক্তিগতভাবে জবাব দেওয়া সম্ভব নয়, তাই এখানেই তোমাদের সবাইকে অনেক ভালোবাসা পাঠিয়েছে জয়া। শুভেচ্ছা বার্তার জন্য অনেক ধন্যবাদ।’

১৯৪৮ সালের আজকের দিনে ভারতের মধ্য প্রদেশের জব্বলপুরে জন্ম হয় জয়ার। প্রথম ভর্তি হয়েছিলেন পুনে ফিল্ম ইন্সটিটিউটে। তবে তার আগে সত্যজিৎ রায়ের ‘মহানগর’ ছবিতে কাজ করেন তিনি।

১৯৬৬ সালে ভারতসেরা এনসিসি ক্যাডেট সম্মানে সম্মানিত হন জয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জন্মদিন যেভাবে কাটালেন জয়া বচ্চন, স্বামী-সন্তানের আবেগঘন বার্তা

আপডেট সময় ১০:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০