ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

করোনা মোকাবিলায় একসঙ্গে শাহরুখ-প্রিয়াঙ্কা

আকাশ বিনোদন ডেস্ক: 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়ে করোনা ভাইরাস মোকাবিলায় ত্রাণ তহবিলে সাহায্য করবেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়াও স্বাস্থ্য পরিষেবা এবং করোনা মোকাবিলায় কি করা যেতে পারে সে বিষয়ে কথা বলবেন প্রিয়াঙ্কা।

ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’র জন্য এই অনুষ্ঠান তাদের। অনুষ্ঠানে আরও থাকবেন লেডি গাগাসহ হলিউডের অন্যান্য অভিনেতারাও। আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।

প্রিয়াঙ্কা চোপড়া নিজে টুইট করে জানিয়েছেন এই খবর। তিনি জানান, সকলে বাড়িতে থেকে এই ভাইরাসের সঙ্গে মোকাবিলা করুন। সেইসঙ্গে যেসব স্বাস্থ্যকর্মীরা সম্মুখ সমরে লড়ছেন তাদের প্রতি সম্মান জানাতেই গ্লোবাল সিটিজেন মুভমেন্ট এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

তবে কোনো স্টেজ নয়, সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং যেহেতু সকলেই এখন গৃহবন্দি তাই পুরো অনুষ্ঠানটি হবে বাড়ি থেকেই। সবাই লাইভে অংশ নেবেন। থাকবেন ডেভিড বেকহ্যামও। বাড়ি থেকে নজর রাখুন আপনিও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

করোনা মোকাবিলায় একসঙ্গে শাহরুখ-প্রিয়াঙ্কা

আপডেট সময় ০১:০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০