ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইজিপি হলেন বেনজীর, র‌্যাবের ডিজি মামুন

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ পুলিশের নতুন আইজি হয়েছেন। অন্যদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে র‌্যাবের মহাপরিচালক নিযুক্ত করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। আগামী ১৫ এপ্রিল থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার আগে বেনজীর আহমেদ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন। ১৯৮৮ সালে সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।

পরবর্তী সময়ে তিনি কিশোরগঞ্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন ঢাকা উত্তর, পুলিশ একাডেমি, পুলিশ সদর দফতরসহ বিভিন্ন পর্যায়ে শীর্ষ পদে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, আগামী ১৩ এপ্রিল বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার স্থলে র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদকে পুলিশের ৩০তম আইজি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আইজিপি হলেন বেনজীর, র‌্যাবের ডিজি মামুন

আপডেট সময় ০৩:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০