ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির আপনি কি মুসলিম, উত্তর দিতেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু

সংক্রমণ এড়াতে সবজি, মাছ-মাংস যেভাবে পরিষ্কার করবেন

আকাশ নিউজ ডেস্ক: 

শাকসবজি, মাছ-মাংস কিনতে ছুটছেন বাজারে। তবে আপনি জানেন কী? এসব কাঁচাবাজারে হাজারও মানুষের হাতের স্পর্শ লেগেছে, যা থেকে ছাড়তে পারে প্রাণঘাতী করোনাভাইরাস। বিপদগ্রস্ত হতে পারেন আপনি ও আপনার পরিবার।

তাই এগুলো কেনার পর অবশ্যই পরিষ্কার করতে হবে।

তবে কীভাবে পরিষ্কার করবেন সে বিষয়ে জানিয়েছেন নিউজার্সির রটজার্স ইউনিভার্সিটির ফুড সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর ডোনাল্ড স্যাফনার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এখন পর্যন্ত শাকসবজি, মাছ-মাংস বা ফল থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ডোনাল্ডের মতে, তাই খাবার নয়, সাবধান থাকতে হবে মানুষ থেকে। বাজার থেকে আপনি যদি একটি আপেল কিনেন, এর আগে সেটি স্পর্শ করেছিলেন হাঁচি-কাশিতে আক্রান্ত কোনো মানুষ। আপনি যদি সেই আপেল নাকে ও মুখে ঘষেন, অথবা হাত নাকে মুখে দেন- তবেই সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়।
তবে বাজার থেকে এসেই ভালো করে হাত ও আপেল ধুয়ে খেতে হবে।

করোনা আতঙ্কের এই সময় বাজার থেকে কেনা শাকসবজি, ফল বা কাঁচা-মাছ মাংস পরিষ্কার নিয়ে অনেকেই দ্বিধান্বিত থাকেন। ডোনাল্ড বলছেন, সাবান-পানি অথবা ব্লিচের সল্যুশন দিয়ে খাবার পরিষ্কার করার প্রয়োজন নেই। সাধারণভাবে পরিষ্কার করুন এগুলো।

আসুন জেনে নিই এ সম্পর্কে কিছু টিপস।

১. বাজার থেকে এসে ভালো করে হাত মুখ ধুয়ে নিন সাবান দিয়ে।

২. শাকসবজি, ফল, মাছ-মাংস পানিতে ধুয়ে নিন। ব্রাশ বা হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করাই যথেষ্ট।

৩. শাকসবজি ও মাছ-মাংস আলাদা স্থানে সংরক্ষণ করুন।

৪. কাটার সময়ও আলাদা চপিং বোর্ড ব্যবহার করুন।

৫. মাছ-মাংস ও সবজি কাটার পর আলাদাভাবে খুব ভালো করে হাত ধুয়ে নিন।

৬. যদিও এখন পর্যন্ত কাঁচাসবজি থেকে এই ভাইরাস সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি, তবু সম্ভব হলে কাঁচা শাকসবজি এ সময় এড়িয়েই চলুন।

৭. যেসব ফল খোসা ছাড়িয়ে খাওয়া সম্ভব, সেগুলো খোসা ছাড়িয়ে খান।

৮. জার্নাল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত এক গবেষণা মতে, বেকিং সোডা সবজি ও ফলে থাকা জীবাণু ধ্বংস করে। এ জন্য সিঙ্কে পানি ভর্তি করে ১ টেবিল চাম বেকিং সোডা মিশিয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন শাকসবজি ও ফল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল

সংক্রমণ এড়াতে সবজি, মাছ-মাংস যেভাবে পরিষ্কার করবেন

আপডেট সময় ০৯:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০