ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে লকডাউনে মদ না পেয়ে বার্নিশ পানে মৃত ৩

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লকডাউন চলছে। দোকানপাট সব বন্ধ। মদের দোকানও খোলা নেই। কিন্তু মদের নেশা চড়ে গেছে। গলা ভেজাতে তাই দৌড়ঝাঁপ শুরু করেন তিন ব্যক্তি। শেষ পর্যন্ত হাতের কাছে পেয়ে যান স্পিরিট মেশানো রং। তা গলায় ঢালতেই অসুস্থ হয়ে পড়েন তারা। একসময় প্রাণও চলে যায়।

ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যে।

জি নিউজের খবরে বলা হয়, করোনা সংক্রমণ থেকে বাঁচতে দেশে ২১ দিনের লকডাউন পর্ব চলছে। দোকানপাট, বাজার-হাট বেশির ভাগই প্রায় বন্ধ। যেগুলি খোলা আছে, সেগুলিতে প্রয়োজনীয় জিনিসপত্রের জোগান নামমাত্র। দেশের অধিকাংশ এলাকাতেই বন্ধ মদের দোকানও। ফলে বেজায় সমস্যায় পড়েছেন দেশের অসংখ্য সুরা-প্রেমী মানুষ।

মদের অভাবে অনেকরই দিশাহারা অবস্থা! কিন্তু মদ পাওয়া যাচ্ছে না বলে কি বার্নিশ/স্পিরিট মেশানো রং খেতে হবে! অবিশ্বাস্য হলেও এমনই বিচিত্র কাণ্ড ঘটিয়েছেন তামিলনাড়ুর চেঙ্গলপট্টু এলাকার তিন বাসিন্দা।

২৫ মার্চ থেকে লকডাউন শুরু হওয়ার পর থেকে দৈনন্দিন মদের জোগানে বেশ টান পড়েছিল। মদ না পেয়ে রোববার রাতে শেষমেশ বার্নিশ মেশানো রং কিনে খেয়ে নেন তামিলনাড়ুর চেঙ্গলপট্টু এলাকার তিন যুবক। খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তারা। তিনজনকে যন্ত্রণায় ছটফট করতে দেখে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃ্ত্যু হয় ওই তিনজনের।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বিষক্রিয়ার ফলেই মৃত্যু হয়েছে এই তিন জনের। জানা গেছে, মৃত তিন জনের নাম প্রদীপ, শিবরামণ ও শিবশংকর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতে লকডাউনে মদ না পেয়ে বার্নিশ পানে মৃত ৩

আপডেট সময় ০৯:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০