ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন ‘জস’ অভিনেত্রী লি ফিয়েরো

আকাশ বিনোদন ডেস্ক:

স্টিভেন স্পিলবার্গ পরিচালিত দর্শকপ্রিয় সিনেমা ‘জস’-এ মিসেস কিন্টনার চরিত্রের অভিনেত্রী লি ফিয়েরো করোনা সংক্রমণজনিত জটিলতায় মারা গেছেন। ৯১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ওহিওতে তিনি মারা যান।

আইল্যান্ড থিয়েটার ওয়ার্কশপের পরিচালক ও পৃষ্ঠপোষক হিসেবে ২৫ বছর কাজ করেছেন লি ফিয়েরো। এই থিয়েটারের বোর্ড প্রেসিডেন্ট কেভিন রিয়ান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

কেভিন রিয়ান বলেন, আমরা প্রচণ্ডভাবে তার অভাববোধ করব। ভাইনইয়ার্ডে তিনি ৪০ বছর কাটিয়েছেন। ৩০ বছর ধরে আমি তার সঙ্গে কাজ করেছি।

১৯৭৫ সালের ‘জস’ এবং ১৯৮৭ সালের ‘জস: দ্য রিভেঞ্জ’ সিনেমায় মিসেস কিন্টনার চরিত্রে অভিনয় করেন লি ফিয়েরো। এছাড়া মূলত আইল্যান্ড থিয়েটার ওয়ার্কশপেই কাজ করেছেন তিনি। তিনি পাঁচ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন ‘জস’ অভিনেত্রী লি ফিয়েরো

আপডেট সময় ০৮:৩৬:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০