ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চট্টগ্রামে করোনায় আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের আরও একজন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। রোববার রাতে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষার এই রোগ ধরা পড়ে। এই ব্যক্তি নিয়ে চট্টগ্রামে দুজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল।

চট্টগ্রামে গত শুক্রবার করোনাভাইরাস সংক্রমিত প্রথম ব্যক্তি শনাক্ত হন। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। রোববার সংক্রমিত ব্যক্তি প্রথম শনাক্ত হওয়া ব্যক্তির ছেলে। চট্টগ্রাম নগরের দামপাড়ায় তাঁদের বাড়ি। শুক্রবার রাতে পুলিশ ওই বাড়ি এবং প্রতিবেশী আরও পাঁচটি বাড়ি লকডাউন করে।

একটি সূত্র জানায়, করোনা আক্রান্ত প্রথম ব্যক্তির মেয়ে ১৩ মার্চ পবিত্র ওমরাহ পালন করে চট্টগ্রামে ফেরেন। মেয়ের সংস্পর্শের কারণে একই পরিবারের পিতা ও পুত্র করোনা ভাইরাসে সংক্রমিত হন। চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান দৈনিক আকাশকে বলেন, ‘বিআইটিআইডি হাসপাতালের কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষায় আরও একজন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ওই ব্যক্তি চট্টগ্রাম নগরের একটি সুপারশপে চাকরি করতেন। ওই সুপারশপের ১৪ জন কর্মীকে আমরা খুঁজে হোম কোয়ারেন্টিনে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি।’

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি দৈনিক আকাশকে বলেন, রোববার বিআইটিআইডি হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষা হয় ২৩ জনের।

প্রথম আক্রান্ত ব্যক্তির অবস্থা স্থিতিশীল:
এদিকে গত কোভিড-১৯ রোগে শনাক্ত ব্যক্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন। তিনি আগে থেকেই ডায়াবেটিস এবং ব্রংকাইটিসে ভুগছিলেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের পরিচালক অসীম কুমার নাথ দৈনিক আকাশকে বলেন, করোনা সংক্রমিত ব্যক্তিকে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধ দেওয়া হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮৪ বছরে অমিতাভ: জলসার সামনে ভক্তদের ঢল ও বিশেষ

চট্টগ্রামে করোনায় আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত

আপডেট সময় ১০:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০