ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল সন্তান-স্বজন হত্যার বিচার চায় জুলাই শহীদ পরিবারের সদস্যরা ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামাজিক দূরত্ব নিশ্চিতে না’গঞ্জে কঠোর অবস্থানে প্রশাসন

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জে সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়কে অবস্থান নিয়ে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করতে দেখা যায় সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের।

সরজমিনে দেখা যায়, সকাল থেকেই শহরের প্রধান প্রধান সড়কে সক্রিয় করা হয়েছে চেকপোস্টগুলো। চেকপোস্টগুলোতে একসঙ্গে একাধিক মানুষ দেখলে তাদেরকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা আকাশ নিউজকে বলেন, আগামী এক সপ্তাহ আমাদের সবার জন্য বিশেষ সতর্ক হবার সময়। কারণ এ সময়টা ভাইরাস বেশি ছড়াতে পারে। তাই সারাদেশের মত নারায়ণগঞ্জেও আমাদের প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এসময়ে মানুষকে বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে অনুরোধ করেন তিনি।

জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেন, আমাদের একটাই অনুরোধ আমরা নিজেরা নিরাপদ থাকি অন্যকেও নিরাপদে রাখি। আর এজন্য সবাইকে সামাজিক নিরাপত্তার স্বার্থে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আমাদের তল্লাশি চৌকিগুলোতেও মানুষকে সচেতন করা হচ্ছে। প্রতিটি এলাকায় আমাদের টহল বাড়ানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর

সামাজিক দূরত্ব নিশ্চিতে না’গঞ্জে কঠোর অবস্থানে প্রশাসন

আপডেট সময় ০৫:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০