ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন ‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’: ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

বিএনপিকে ধ্বংস করতে তাদের নেতাকর্মীরাই যথেষ্ট: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপিকে ধ্বংস করতে তাদের নেতাকর্মীরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তারা বলে র‌্যাব, পুলিশ দিয়ে তাদের রাজনীতি ধ্বংস করা হচ্ছে। তাদের নেতাকর্মীরাই বিএনপিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এ জন্য আওয়ামী লীগকে দরকার হবে না।

বৃহস্পতিবার কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, আমরা র‌্যাব পুলিশ দিয়ে রাজনীতি করি না আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে, নির্বাচনে ব্যর্থ হয়েছে এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে।

কুষ্টিয়া আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আব্দুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মাহমুদ আল স্বপন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ জেলার সংসদ সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

বিএনপিকে ধ্বংস করতে তাদের নেতাকর্মীরাই যথেষ্ট: কাদের

আপডেট সময় ১০:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯