ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

লাক্স সুন্দরী থেকে বিসিএস ক্যাডার

আকাশ বিনোদন ডেস্ক:

তানজিমা আঞ্জুম সোহানিয়া। ছোটবেলা থেকেই যেমন সুন্দরী, তেমনই গুণবতী। কিছুদিন আগে যিনি লাক্স সুন্দরীদের সেরা তালিকায় ছিলেন, তিনিই এবার বিসিএস ক্যাডার হয়ে সামলাবেন প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী তানজিমা লাক্স সুন্দরীদের সেরা তালিকায় ছিলেন। শুধু তাই নয়, পুরস্কার জিতে নেন ক্লোজ আপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতেও।

ছোটবেলা থেকেই তানজিমা নাচ-গান আর অভিনয়ে সেরা ছিলেন। এসবের পাশাপাশি পড়াশোনাতেও ছিলেন সেরাদের সেরা। বিশ্ববিদ্যালয়ে এসেও তিনি তার সেরাটা দেখিয়েছেন। এবার কর্মক্ষেত্রে নিজেকে মেলে ধরার পালা। তানজিমা ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ইতিমধ্যে তিনি কাজেও যোগ দিয়েছেন।

তানজিমার বাবা আজিজুল হক খান একজন সরকারি কর্মকর্তা। মা সালমা সুলতানা গৃহিণী। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছিলেন তিনি। ছোটবেলা থেকেই ট্যালেন্টদের তালিকায় নাম ছিল তার। গান ও একক অভিনয়ে জাতীয় পর্যায়ে পুরস্কার রয়েছে। কাবস্কাউট জাতীয় পর্যায়ে রানার্সআপ হয়েছেন। এর পাশাপাশি নাচেও তিনি ছিলেন সেরা।

বাবা-মায়ের অনুপ্রেরণায় তানজিমা সফলতার পথ ধরেছেন। সব সময় ক্লাসে প্রথম হতেন। বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-ফাইভ ও এইচএসসিতে কুমুদিনী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-ফাইভ পেয়েছেন তিনি। তুখোড় মেধাবী এই ছাত্রী পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।

এরই মাঝে নিজেকে মেলে ধরার প্রচেষ্টায় নাম লেখান লাক্স সুন্দরী প্রতিযোগিতায়। সেখানেও তিনি সেরা পারফর্ম করেন। লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১০ এ টপ সেভেনে জায়গা করে নিয়েছিলেন। পুরস্কার জিতে নেন ক্লোজ আপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতে। তারপর কিছু টিভিসিও করেছেনে ঢাবির এই সুন্দরী।

অনার্স শেষে স্বপ্ন দেখতে থাকেন বিসিএস ক্যাডার হওয়ার। শুরু করেন প্রস্তুতি। বাংলা ও ইংরেজি পত্রিকা নিয়মিত পড়তেন। বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, সম্প্রতি ঘটে যাওয়া দেশ বিদেশের ঘটনাগুলো জানতেন। আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখতেন। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হওয়ায় এসব বিষয় সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। তাছাড়া তিনি যেকোনো বিষয়ে মুক্তহস্তে লিখতে পারতেন।

উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থাকায় গণিত আর ইংরেজিতে দক্ষ ছিলেন। প্রতিদিন একটা লক্ষ্য নির্ধারণ করে তা পূরণ করতেন। একঘেয়েমি যাতে না আসে এজন্য প্রতিদিন তিন-চারটি বিষয় পড়তেন। তখনকার সহপাঠী বর্তমান স্বামী মেহেদি হাসান ফুয়াদের সঙ্গে ইংরেজিতে কথা বলতেন। ইংরেজিতে কথা বলার অভ্যাস ভাইভাতে কাজে দিয়েছে তানজিমার।

তিনি মনে করেন, বিসিএস ক্যাডার হতে হলে নিয়মিত পত্রিকা পড়তে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ করতে হবে। প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও কিছু লেখা উচিত। লেখালেখির দক্ষতা বেশ কাজে দেয়। আর বেসিক তৈরি করার জন্য মাধ্যমিকের মৌলিক বইগুলো পড়া যেতে পারে। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পড়াশোনা করলেই সফল হওয়া যায় বিসিএসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

লাক্স সুন্দরী থেকে বিসিএস ক্যাডার

আপডেট সময় ১১:০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯