ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন ‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’: ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

আ.লীগ এলেই শেয়ারবাজারে ধস: সাংসদ হারুন

আকাশ জাতীয় ডেস্ক:

শেয়ারবাজারে ধস নিয়ে জাতীয় সংসদে সরকারের কড়া সমালোচনা করেছেন সদ্য শপথ নেয়া বিএনপির সাংসদ হারুন অর রশিদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই শেয়ারবাজারে ধস নামে। ১৯৯৬ সালে বিনিয়োগকারীরা রাস্তায় নামে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার সেই ঘটনা ঘটে। সম্প্রতি আবারও শেয়ারবাজারে ভয়াবহ ধস নেমেছে।

মঙ্গলবার রাতে সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী দিনে ফ্লোর নিয়ে বিএনপির এই সাংসদ সরকারের সমালোচনা করে বলেন, ‘বর্তমানে বড় একটি সংকটের মধ্যে রয়েছে ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান। শেয়ারবাজারে ভয়াবহ ধস নেমেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই এই ধস নামে।’

শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাওয়ায় শেয়ারবাজারে ধস নেমেছে বলে মনে করেন বিএনপির এই সাংসদ। বিনিয়োগকারীদের রক্ষা করতে শেয়ারবাজারের ধস ঠেকাতে তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

ব্যাংকের করুণ অবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘আমার এলাকায় ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। বলে ঢাকা থেকে টাকা আসছে।’

আগামী বাজেট অধিবেশনের আগেই শেয়ারবাজারের ধস ঠেকাতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তাকে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করায় তিনি সংসদ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

আ.লীগ এলেই শেয়ারবাজারে ধস: সাংসদ হারুন

আপডেট সময় ০৮:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯