ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বিএনপির সিনিয়র নেতারা চায় না জুনিয়ররা সংসদে কথা বলুক: নাসিম

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির সিনিয়র নেতারা দলের নির্বাচিতদের শপথ নিতে বাধা দিচ্ছে।

তিনি বলেন, বিএনপির সিনিয়র নেতারা তো ভোটে জিততে পারেনি। তাই তারা চায় না জুনিয়ররা সংসদে গিয়ে কথা বলুক। কারণ তারা কথা বললে তাদের কথা পত্রপত্রিকায় হেডলাইন হবে এবং সিনিয়রদের গুরুত্ব কমে যাবে। তাই সিনিয়র নেতারা চায় না নির্বাচিতরা সংসদে গিয়ে কথা বলুক।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জয় বাংলা সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি থেকে নির্বাচিত সবাই শপথগ্রহণ করবেন এমন আশা প্রকাশ করে তিনি বলেন, আমার বিশ্বাস তারা সবাই শপথ নিয়ে সংসদে যোগদান করবেন। আমি বিএনপির সিনিয়র নেতাদের বলব, যারা নির্বাচিত হয়েছেন আপনারা তাদের শপথ নিয়ে সংসদে পাঠিয়ে দিন। কারণ তারা সংসদে গেলে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে পারবেন। জনগণের কথা বলতে পারবে।

নাসিম বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সমাজের বিবেকবান মানুষের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সারা দুনিয়ায় ধর্মের নামে রক্তের হলি খেলা শুরু হয়েছে। নিউজিল্যান্ডের পরে এবার শ্রীলংকায় নিরীহ মানুষের ওপর বোমা হামলা করে কয়েক শত মানুষকে হত্যা করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক প্রয়াত শেখ আবদুল কাদেরের স্মরণে এই সভার আয়োজন করা হয়।

জয় বাংলা সাংস্কৃতিক জোটের সভাপতি সালাউদ্দিন বাদলের সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য আলী রেজা রউফ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৪১৫ জন

বিএনপির সিনিয়র নেতারা চায় না জুনিয়ররা সংসদে কথা বলুক: নাসিম

আপডেট সময় ০৯:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯