ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আইনজীবীদের বলে দেন তারা যেন খালেদার জামিনের বিরোধিতা না করে: মওদুদ

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, খালেদা জিয়ার মুক্তি আজকে না হোক, কালকে হবে এবং সম্মানের সঙ্গেই তার মুক্তি হবে। প্রধানমন্ত্রী বলেছেন, প্যারোলের আবেদন করলে মুক্তির বিষয়টি বিবেচনা করা যায়।

তিনি বলেন, আমরা বলতে চাই, যদি প্যারোলের কথাই বলেন তাহলে আপনার আইনজীবীদের বলে দেন তারা যেন জামিনের বিরোধিতা না করেন। তাহলে তো তিনি জামিনেই মুক্তি পেতে পারেন। প্যারোলের কোনও প্রয়োজন হবে না।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, আজকে স্পষ্ট যে, এই সরকার চায় না খালেদা জিয়ার মুক্তি হোক। কারণ তারা জানে খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি, দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং একদলীয় শাসনের অবসান ঘটবে, বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসবে।

তিনি বলেন, সরকারের প্রধানসহ তাদের নেতারা বিভিন্ন সময় বলেছেন, বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা যেন সংসদে ফিরে আসেন। তারা সংসদে যাক আর না যাক সংসদের বৈধতা কখনও অর্জন করা সম্ভব হবে না।

৩০ ডিসেম্বরের নির্বাচন কোনোভাবেই এই সংসদকে বৈধতা দেয় না এবং দিতে পারে না দাবি করে ব্যারিস্টার মওদুদ বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের কারণে দেশে একটা শূন্যতা বিরাজ করছে। এই শূন্যতা সরকারের জন্য ভয়ঙ্কর, দেশের মানুষের জন্যও ভয়ঙ্কর। আমি বলব রাজনীতিতে কখনোই শূন্যতা বিরাজ করে না। সুতরাং অবিলম্বে একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন এবং নির্বাচন দিলেই এই শূন্যতা থাকবে না।

মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, রোকেয়া চৌধুরী তামান্না প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৪১৫ জন

আইনজীবীদের বলে দেন তারা যেন খালেদার জামিনের বিরোধিতা না করে: মওদুদ

আপডেট সময় ০৮:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯