ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজপথ কেন উত্তপ্ত হচ্ছে না, রাজপথ দখল করুন: খন্দকার মাহবুব

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনের বিএনপি অফিসের সামনে প্রতীকী অনশন করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের ব্যানারে শনিবার বেলা পৌনে ১১টা থেকে ১টা পর্যন্ত প্রায় সোয়া দুই ঘণ্টাব্যাপী এ প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনশনে দেড় শতাধিক আইনজীবী অংশ নিয়ে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি জানান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেন, রাজপথ উত্তপ্ত করতে না পারলে খালেদা জিয়ার মুক্তি সম্ভব হবে না। রাজপথ কেন উত্তপ্ত হচ্ছে না। আজ তিনি অত্যন্ত অসুস্থ। তারপরও আমরা নিশ্চুপ হয়ে বসে আছি।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আসুন রাজপথ দখল করুন। রাজপথ উত্তপ্ত না হলে গণতন্ত্রের মুক্তি হবে না। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, সংগঠনের মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা, বিকল্প ধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, সংগঠনের কো-চেয়ারম্যান আবেদ রাজা, ড. রফিকুল ইসলাম মেহেদী, ফিরোজ শাহ, সুপ্রিমকোর্ট ইউনিটের মহাসচিব আইয়ুব আলী আশ্রাফী, মো. আনিছুর রহমান খান, ওয়াছিল উদ্দিন বাবু, মো. শহিদুল আলম।

এতে আরও উপস্থিত ছিলেন- মোস্তফা কামাল, মনির হোসেন, মো. মইনুল হক, মাহমুদ হাসান সুমন, আব্দুল মতিন মণ্ডল, নাছিরউদ্দিন খান সম্রাট, শহিদুল ইসলাম, কামাল হোসেন, মাসুদুল আলম, আবদুল কুদ্দুস, এএইচ এম নাছির আলী, আহসান হাবীব রিটন, শফিউর রহমান শাফি, মাসুদ রানা, মাহবুবুর রহমান দুলাল, গোলাম রসুল বকুল, আহসান উল্লাহ, কামরুজ্জামান সেলিম, নাহিদ সুলতানা, মুক্তার হোসেন, ইউসুফ খান টিপু আবদুল হামিদ খান ভাসানী, আজিজুর রহমান মোল্লা, নুরুল আমিন মাসুম, ওমর ফারুক নয়ন, শামসুজ্জামান খোকন সামাদ মোল্লা, মো. শরিফুল ইসলাম শিপলু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

রাজপথ কেন উত্তপ্ত হচ্ছে না, রাজপথ দখল করুন: খন্দকার মাহবুব

আপডেট সময় ০৮:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯