ঢাকা ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বিএনপি বটগাছের মতো, দু-একটা পাতা ঝরলে কিছু যায় আসে না: মোশাররফ

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি একটি বটগাছের মতো, দু-একটা পাতা ঝরলে তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে জাতীয়তাবাদী তাঁতী দলের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে খন্দকার মোশাররফ হোসেন এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, সিদ্ধান্তের বাইরে দু-একজন শপথ নিলে তাতে দলের কোনো ক্ষতি হবে না। বিএনপি একটা বড় বটগাছ, এখান থেকে দু-একটা পাতা ঝরে গেলে কিছু যায় আসে না।

তিনি বলেন, আমাদের অতীত ইতিহাসে এ রকম আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবরণের পরে হুদা আর মতিন এবং প্রেসিডেন্টের কেবিনেটের ডাকসাইটে মন্ত্রীরা বিএনপি ভাঙার চেষ্টা করেছিলেন। তারপরে এক-এগারোর সময় চেষ্টা করেছিল, পারেনি।

বিএনপির এই নেতা বলেন, দু-একজন শপথ নিল কি নিল না, এটা এত বড় দলের জন্য তেমন কোনো বিষয় না। আমরা মনে করি, আমাদের সিদ্ধান্তের বাইরে কেউ কোনো পদক্ষেপ নিলে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেবে দল। তাতে দলের কোনো ক্ষতি হবে না। তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে শপথ নেয়াকে দুঃখজনক বলেও অভিহিত করেন।

আরেক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, বিএনপিকে চাপে রাখার জন্যই খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও একদিকে জামিন দিচ্ছে, অন্যদিকে অন্য মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বিএনপিকে চাপে রাখা হচ্ছে না, এটা জনগণই বিচার করবে। জনগণের চোখের সামনে পরিষ্কার, এই সরকার একতরফাভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের ওপর বিভিন্ন ধরনের চাপ দিয়ে যাচ্ছে। বিএনপির ওপরে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

বিএনপি বটগাছের মতো, দু-একটা পাতা ঝরলে কিছু যায় আসে না: মোশাররফ

আপডেট সময় ০৬:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯