ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার: সংসদে মির্জা ফখরুল বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিকল্প নেই : চিফ হুইপ যুক্তরাষ্ট্রের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ রিমান্ডে অপতথ্য রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র : তথ্যমন্ত্রী ‘ইরান ভেনেজুয়েলা নয়’ টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই’ ক্যাম্পেইন শুরু

ওয়ানডে স্ট্যাটাস পেল নামিবিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

ওমান ও যুক্তরাষ্ট্রের পর এবার ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে নামিবিয়া। শুক্রবার হংকংয়ের বিপক্ষে ১৫১ রানে বড় ব্যবধানে জয় পায় নামিবিয়া। এই জয়ে ওয়ার্ল্ড ক্রিকেটের রাউন্ড দুইয়ের পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ওয়ানডে স্ট্যাটাস পায় নামিবিয়া।

শুক্রবার ওয়ানডে মর্যাদা পাওয়া নামিবিয়াকে টুইটবার্তায় অভিনন্দন জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার ওয়ার্ল্ড ক্রিকেটের রাউন্ড দুইয়ের ম্যাচে মুখোমুখি নামিবিয়া ও হংকং। এদিন নামিবিয়ার উইন্ডহোকের আফিস পার্কে টস হেরে প্রথমে ব্যাটিং করে জেপি কটেজ ও স্টাফানি বার্ডের জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩ উইকেটে ৩৯৬ রানের পাহাড় গড়ে নামিবিয়া।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় হংকং। দলীয় ৪ রানে ওপেনার জেমি এটকিংসন বিদায় নেয়ার পর দ্বিতীয় উইকেটে অধিনায়ক আনশুমান রাতের সঙ্গে ১৩২ রানের জুটি গড়েন কিঞ্চিত শাহ।

এরপর সময়ের ব্যবধানে উইকেট পড়ে গেলে শেষ পর্যন্ত ২৪৫ রানে অলআউট হংকং। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন আনশুমান রাত। এছাড়া ৫২ রান করেন কিঞ্চত শাহ।

এর আগে ব্যাটিংয়ে নেমে নামিবিয়া উদ্বোধনীতে সংগ্রহ করে ৪৫ রান। এরপর দ্বিতীয় উইকেটে স্টেফেন বার্ডের সঙ্গে ২৪৩ রানের রেকর্ড জুটি গড়েন জেপি কটেজ। এরপর মাত্র পাঁচ রানের ব্যবধানে ফেরেন কটেজ ও স্টেফেন।

মাত্র ৮৬ বলে নয় ছক্কা ও ১৫টি চারের সাহায্যে ১৪৮ রান করে আউট হন কটেজ। ১২৮ বলে ১০টি চার ও চারটি ছক্কায় ১২৮ রান করে আউট হন স্টেফেন। শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালান জেজে স্মিথ ও জি গ্রিন। শেষ দিকে ৪৬ বলে ১০৩ রানের জুটি গড়েন তাড়া। মাত্র ২৬ বলে চার ছক্কা ও তিন চারের সাহায্যে ৬১ রান করে অপরাজিত খাকেন স্মিথ ৬১ রান। ২১ বলে ৪১ রান করেন জি গ্রিন।

গতকাল বৃহস্পতিবার ওয়ানডে মর্যাদা পায় ওমান ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশ-পাকিস্তান-ভারতসহ আইসিসির টেস্ট খেলুড়ে দলগুলোর সঙ্গে ওয়ানডে ক্রিকেট খেলার সুযোগ পেল নতুন এই দুই দল। ওয়ানডে স্ট্যাটাস পাওয়া নতুন তিন দল ওমান, মার্কিন যুক্তরাষ্ট্র ও নামিবিয়া এখন থেকে আইসিসির অন্য চারটি সহযোগী সদস্য দলের মতো তারাও ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাবে।

ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য দেশ নামিবিয়ায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে শ্বাসরুদ্ধকর ম্যাচে বুধবার স্বাগতিক নামিবিয়াকে ৪ উইকেট পরাজিত করে ওমান।

এই জয়ে ৬ দলের মধ্য থেকে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ওয়ানডে স্ট্যাটাস পেল ওমান। এছাড়া ওয়ানডে মর্যাদা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আইসিসির পূর্ণ সদস্য তথা টেস্ট খেলুড়ে দল ১২টি। ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলংকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

এই ১২টি দলের সঙ্গে সহযোগী সদস্য হিসেবে আছে ৮৮টি দল। আর এই ৮৮টি দলের মধ্য থেকে চারটি দল (স্কটল্যান্ড, নেপাল, আরব আমিরাত ও নেদারল্যান্ডস) ওয়ানডে খেলার মর্যাদা আগেই পেয়েছে। তাদের সঙ্গে নতুন সহযোগী দল হিসেবে ওয়ানডে খেলার সুযোগ পেল ওমান, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার: সংসদে মির্জা ফখরুল

ওয়ানডে স্ট্যাটাস পেল নামিবিয়া

আপডেট সময় ১০:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯