ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দরকষাকষির ঐতিহ্য আ’লীগের, বিএনপির নয়: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

অগণতান্ত্রিক সরকারের সঙ্গে দরকষাকষি ও দেন-দরবারের ঐতিহ্য আওয়ামী লীগের, বিএনপির নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের এক নেতা বলেছেন- খালেদা জিয়ার মুক্তি নিয়ে দরকষাকষি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। আরেক নেতা বলেছেন- ৩০ এপ্রিলের মধ্যে জানা যাবে বিএনপি থাকবে কী থাকবে না।

‘আওয়ামী নেতাদের উদ্দেশে আমি বলতে চাই- খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবেই জনগণের কাছে প্রতিষ্ঠিত। সুতরাং তিনি কখনই কোনো অন্যায়ের কাছে মাথানত করেননি, কোনো স্বৈরাচারের কাছেই আত্মসমর্পণ করেননি।’

বিএনপির এ নেতা বলেন, দরকষাকষির দৃষ্টান্ত কার আছে, সেটি আওয়ামী নেতারা নিজেরাই জানেন, আর না জানলে আপনাদের নেত্রীকে জিজ্ঞাসা করুন।

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে রিজভী আরও বলেন, এরশাদের নির্বাচনে যে যাবে, সে জাতীয় বেইমান হবে বলে আপনাদের নেত্রী দরকষাকষি করে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। জাতীয় বেইমানের মুকুট তিনি নিজেই নিজের মাথায় পরে ক্ষমতার হালুয়া-মোরব্বার ভাগ পেয়েছিলেন।

‘কীভাবে একটি অবৈধ ও অসাংবিধানিক ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকারের সঙ্গে দরকষাকষি করে ক্ষমতায় এসেছিলেন, সেটিও নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। অগণতান্ত্রিক সরকারের সঙ্গে দরকষাকষি ও দেন-দরবারের ঐতিহ্য আওয়ামী লীগের, বিএনপির নয়; যোগ করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে খালেদা জিয়াকে যেভাবে বন্দি করে রাখা হয়েছে, সেটিই ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেন, দেশের মানুষ জানে এবং বিশ্বাস করে খালেদা জিয়া নির্দোষ। দেশ থেকে আইনের শাসনকে সমাহিত করে পুলিশি শাসন কায়েম করা হয়েছে।

তবে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভিন্নমত প্রকাশের স্বাধীনতার পক্ষের শক্তির আশা-ভরসার প্রতীক দেশনেত্রী খালেদা জিয়াকে আটকে রেখে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না বলে মন্তব্য করেন রিজভী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দরকষাকষির ঐতিহ্য আ’লীগের, বিএনপির নয়: রিজভী

আপডেট সময় ০১:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯