ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

বন্দুকের জোরে আ’লীগ ক্ষমতায়: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

ক্ষমতাসীন আওয়ামী লীগ বন্দুক-পিস্তল আর আইনশৃঙ্খলা বাহিনীর জোরে ক্ষমতা দখল করে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে কুমিল্লা যাওয়ার সময় বুড়িচং এলাকায় পথসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, মানুষের অধিকারকে হরণ করে নিয়েছে। বন্দুক-পিস্তল আর আইনশৃঙ্খলা বাহিনীর জোরে ক্ষমতা দখল করে বসে আছে তারা।

বিএনপির মহাসচিব বলেন, সবাইকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আন্দোলন করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই কঠিন লড়াইয়ে আমাদের পার হতে হবে। আর তার একমাত্র উপায় হলো নিজেদের মধ্যে ঐক্য থাকা।

তিনি বলেন, আমরা যে চিন্তা-ভাবনা থেকে দেশের জন্য যুদ্ধ করেছিলাম, সেই চিন্তা-ভাবনা আওয়ামী লীগ সরকার নষ্ট করে দিয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, এই লড়াইয়ের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, দেশনেত্রীকে মুক্ত করার জন্য লড়াই করতে হবে, বাংলাদেশে সত্যিকার অর্থে জনগণের জন্য একটা সরকার প্রতিষ্ঠায় লড়াই করতে হবে।

পথসভায় মির্জা ফখরুল নির্বাচনের সময় যে সমস্ত নেতাকর্মীরা নির্যাতিত হয়েছিলেন, মামলা হয়েছে এবং যারা কারাবরণ করেছেন তাদের প্রতি দলের পক্ষ থেকে প্রতিবাদ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

শতবর্ষ পেরোনো অক্টোবর বিপ্লব যে কারণে বদলে দিয়েছিল বিশ্বরাজনীতি

বন্দুকের জোরে আ’লীগ ক্ষমতায়: মির্জা ফখরুল

আপডেট সময় ০৪:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯