ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্রান্তিক পর্যায়ের রোগী এখনো সঠিক চিকিৎসাসেবা বঞ্চিত: স্বাস্থ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

হতাশ হবেন না, বিএনপি শেষ হয়ে যায়নি: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

দলের নেতাকর্মীদের দৃঢ় মনোবলে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘হতাশ হবেন না। হতাশার কথা শুনতে চাই না। বিএনপি নিঃশেষ হয়ে যায়নি। বিএনপি অতীতেও প্রতিটি সংকটে ঘুরে দাঁড়িয়েছে, এবারও ঘুরে দাঁড়াবে জনগণকে সঙ্গে নিয়েই। খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি আবারও ঘুরে দাঁড়াবে।’

শুক্রবার দুপুরে বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে লেখা বইয়ের প্রকাশনা উৎসবে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।

‘খালেদা জিয়া: তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ শিরোনামে বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদার। বইটির প্রকাশনা উৎসবের আয়োজক শত নাগরিক কমিটি।

দলের নেতাকর্মীদের হতাশার কথা না বলার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আপনারা কখনও হতাশ হবেন না, হতাশার কথা শুনবেন না এবং হতাশার কথা বলবেনও না। কারণ আমরা বিশ্বাস করি, আমাদের নেত্রী জেলে থাকুন আর বাইরে থাকুন, তিনি আমাদের অনুপ্রেরণা, তিনিই নেতৃত্ব দিয়ে এ দেশের গণতন্ত্রকে মুক্ত করবেন।

খালেদা জিয়ার রাজনীতি মানুষের জন্য মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপি এবং খালেদা জিয়া এ দেশের মানুষের জন্য রাজনীতি করে। সে জন্য সরকার চাইলেও বিএনপিকে শেষ করতে পারবে না।

মির্জা ফখরুল বলেন, সরকার বারবার চেষ্টা করেছে বিএনপিকে ভেঙে ফেলার। বারবার চেষ্টা হয়েছে নিশ্চিহ্ন করার। আজকে খালেদা জিয়া একটি মাত্র কারণে কারাগারে যে, বিএনপিকে নিঃশেষ করে দেয়া। রাজনীতিকে ধ্বংস করে দেয়া এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া।

এ সময় প্রকাশনা উৎসবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, বইয়ের লেখক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল

হতাশ হবেন না, বিএনপি শেষ হয়ে যায়নি: ফখরুল

আপডেট সময় ১০:২৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯