ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংসদে গিয়ে সরকারের ভুল ধরিয়ে দিন: বিএনপিকে নাসিম

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, ২৪ এপ্রিল রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেছেন। সংসদে আসুন, জনগণের কথা বলুন, সরকার সংসদকে প্রাণবন্ত দেখতে চায়।

নির্বাচন হয়েছে, জনগণ আপনাদের নির্বাচিত করেছে, কেন সংসদে যাবেন না প্রশ্ন রেখে মোহাম্মদ নাসিম বলেছেন, সংসদে যোগ দিয়ে সরকারের ভুল ধরিয়ে দিন।

বুধবার বিকালে মুজিবনগর দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রতনকান্দিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চক্রান্ত এখনও শেষ হয়নি। বিএনপি-জামায়াত আবারও চক্রান্ত শুরু করেছে, তাদের এই চক্রান্ত রুখতে হবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে সুসংগঠিত রাখতে হবে।

ঐতিহাসিক এ দিবসে বিএনপি-জামায়াত চক্রের অশুভ সব চক্রান্ত ও পাঁয়তারা নস্যাৎ করার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেছেন, কোনো চক্রান্তই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে পারবে না। এর আগে তিনি মহিষামুড়া গোলচত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় নেতা শহীদ এম. মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এ সমাবেশের আয়োজন করে রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ।

রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাইদুল ইসলাম জুড়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি আবদুল লতিফ তারিণ, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, আব্দুল বারী তালুকদার, গোলাম রব্বানী, আশরাফুল আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, ছাত্রনেতা আব্দুল আলীম প্রমুখ।

সমাবেশে বিএনপিকে উদ্দেশ করে নাসিম আরও বলেছেন, যারা আন্দোলনের মাঠ থেকে পালিয়ে যায়। তাদের দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন হবে না। সাহস থাকলে মাঠে নামেন, আন্দোলনের হুমকি দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সংসদে গিয়ে সরকারের ভুল ধরিয়ে দিন: বিএনপিকে নাসিম

আপডেট সময় ১১:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯