ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আইপিএলে জঙ্গি হামলার শংকা!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আইপিএলে বড়সড় নাশকতা চালাতে পারেন জঙ্গিরা। আশংকা করা হচ্ছে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দর্শকদের বা মাঠের বাইরে ক্রিকেটারদের ওপর ভয়াবহ হামলা চালাতে পারেন তারা। তবে আশংকাটি গুজব বলে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন মুম্বাই পুলিশ।

শুক্রবার একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে আসে, শনিবার মুম্বাই ইন্ডিয়ানস-রাজস্থান রয়্যালস ম্যাচে গ্যালারিতে হামলা করতে পারেন সন্ত্রাসীরা। এছাড়া ক্রিকেটারদের টিম হোটেলে ও বাসের ওপরও হতে পারে আত্মঘাতী হামলা।

এই খবর চাইর হলে আতঙ্কিত হয়ে পড়েন ওই ম্যাচে টিকিট কাটা সব দর্শক। এতে নড়েচড়ে বসেন মুম্বাই পুলিশ। পরিস্থিতি বুঝে এগিয়ে আসেন তারা।

মুম্বাই পুলিশের জনসংযোগ কর্মকর্তা মঞ্জুনাথ সেঞ্জে জানান, এটি ভূয়া ও বানোয়াট খবর। এর কোনো ভিত্তি নেই। একেবারে গুজব। গোয়েন্দা রিপোর্টে এই সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। গোয়েন্দাদের তদন্তে এই ধরনের কোনো হামলার কথা পাওয়া যায়নি। জনগণকে সদা সুরক্ষিত রাখতে আমরা তৎপর।

বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের ওপর ওই হামলা হতে পারে বলে আশংকা করা হচ্ছে। সেই বক্তব্যও খণ্ডন করে দিয়েছেন মুম্বাই পুলিশ। তাদের তরফে জানানো হয়েছে, সব ক্রিকেটারের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর তারা। এছাড়া এই ধরনের গুজবে কেউ যেন সায় বা সাড়া না দেন-সেই আবেদন জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

আইপিএলে জঙ্গি হামলার শংকা!

আপডেট সময় ০৫:২১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯