ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

উদ্যোক্তার খোঁজে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’

আকাশ আইসিটি ডেস্ক:

দেশের আট বিভাগে ৪০ বিশ্ববিদ্যালয় থেকে উদ্যোক্তাদের খুঁজে বের করার অংশ হিসেবে এবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: চেপ্টার ওয়ান’ শুরু হলো।

আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্ট ও ইয়াং বাংলার ব্যবস্থাপনায় পরিচালিত এ আয়োজনের বিশ্ববিদ্যালয় রাউন্ডের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় শনিবার। আগামী সোমবার নেয়া হবে উদ্যোক্তাদের পিচিং।

দেশের অন্যান্য স্থান থেকে বিশ্ববিদ্যালয় রাউন্ডে অংশ নিতে এখনও আবেদন করতে পারবেন এ ঠিকানায়: startupbangladesh.gov.bd/student-to-startup/ অথবা https://bit.ly/2Fus2jd ঠিকানায় গিয়ে ফরমটি পূরণ করে আবেদন করতে পারেন।

ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাসান সাজ্জাদ ইকবাল, সহকারী অধ্যাপক রওশান ইয়াজদোনি, আইডিয়া প্রকল্পের কনসালট্যান্ট ম্যানেজার মনিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জি. মমিনুল ইসলাম, ইয়াং বাংলা থেকে এসএম আমানুর রহমান ও স্টুডেন্ট টু স্টার্টআপ অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর জেকরি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হওয়া এ আয়োজনে ইয়াং বাংলার ক্যাম্পাস অ্যাম্বাসেডর ইশরাত জাহান রাকা ও মো. ইফতেখারুল ইসলাম ছিলেন সার্বিক সহযোগিতায়।

দেশ গঠনে তরুণদের উদ্ভাবনী ভাবনা, উদ্যোগ ও স্টার্টআপকে ব্যবহার করার লক্ষ্যে ‘আমার উদ্ভাবন, আমার স্বপ্ন’ স্লোগানে আলোকিত হয়ে ৮ মার্চ কেন্দ্রীয় সমন্বয় কর্মশালার মাধ্যমে শুরু হয় ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: চেপ্টার ওয়ান’-এর যাত্রা।

দেশের আট বিভাগ থেকে ৪০ বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে পরিচালিত হচ্ছে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: চেপ্টার ওয়ান’ প্রতিযোগিতা। নিজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়ের থেকেও অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা।

ক্যাম্পাস পর্যায়ের এ প্রতিযোগিতায় প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা হবে তিনটি দল। ৪০ বিশ্ববিদ্যালয়ের ১২০ দল নিয়ে সাভারে অনুষ্ঠিত হবে ‘জাতীয় স্টার্টআপ ক্যাম্প’। পরে দর্শক ও বিচারকদের ভোটে বাছাই করা হবে মূল প্রতিযোগিতার শীর্ষ ৩০ স্টার্টআপ।

সর্বশেষে জাতীয় পর্যায়ে সেরা ১০ উদ্ভাবনী ভাবনা বা স্টার্টআপ নির্বাচন করা হবে, যাদের সব ধরনের সহায়তা প্রদান করবে ‘আইডিয়া’ প্রজেক্ট।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের ইনোভেশন ডিজাইন অ্যান্ড ইন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিয়া) প্রজেক্ট এবং দেশের তরুণদের জন্য সবচেয়ে বড় প্লাটফর্ম ইয়াং বাংলার যৌথ উদ্যোগে শুরু হওয়া এই স্টার্টআপ প্রতিযোগিতার প্রথম অধ্যায় ৪০ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলেও পরবর্তী অধ্যায়ে অন্য বিশ্ববিদ্যালয়েও এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

উদ্যোক্তার খোঁজে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’

আপডেট সময় ০৫:১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯