ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০ বসুন্ধরায় শিক্ষিত-সচ্ছল মানুষের বসবাস: মির্জা ফখরুল শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত

রাজধানীতে টুয়েলভ শোরুম উদ্বোধন করলেন সিয়াম ও মিম

আকাশ বিনোদন ডেস্ক:

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স মার্কেটে ফ্যাশন হাউজ ‘টুয়েলভ’ এর নতুন শোরুম উদ্বোধন হয়েছে।

শুক্রবার বিকালে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করেন চিত্রনায়ক সিয়াম ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। কেক ও ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন সময়ের জনপ্রিয় এই নায়ক-নায়িকা।

বসুন্ধরা সিটির লেভেল ওয়ানে টুয়েলভের উদ্বোধনী অনুষ্ঠানে সিয়াম ও মিম ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটি এমডি আব্দুলাহ হিল রাকিব, চেয়্যারম্যান আব্দুলাহ হিল নাকিব, মতিউর রহমান (ইডি), আব্দুল ওয়াদুদ (সিএমও), সিইও ফাহমিদ ইসলামসহ টিম গ্রুপের বিভিন্ন বিভাগের পরিচালকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেরদৌস বাপ্পী।

টুয়েলভ মূলত টিম গ্রুপের ১২তম প্রতিষ্ঠান। বসুন্ধরা সিটিতে টুয়েলভের শোরুম উদ্বোধনের মধ্যদিয়ে রাজধানীতে টুয়েলভের শোরুম সংখ্যা হলো ছয়টি। ঢাকার বাইরে ময়মনসিংহ ও ফেনীতে প্রতিষ্ঠানটির শাখা রয়েছে। এছাড়াও শীঘ্রই বগুড়া এবং সিলেটে যাত্রা শুরু করতে যাচ্ছে টুয়েলভ।

ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়ক-নায়িকা উদ্বোধনের পর শোরুমটির বিভিন্ন পণ্য ঘুরে দেখেন। তারা বলেন, টুয়েলভের পোশাক শুরু থেকেই মানসম্পন্ন। ১২ মাসই প্রতিষ্ঠানটি নতুন নতুন ডিজাইনের পোশাক উপহার দিয়ে আসছে। আসন্ন পহেলা বৈশাখসহ সবগুলো উৎসবে টুয়েলভ রুচি সম্মত রং-বেরঙের আকর্ষণীয় ডিজাইনের পোশাক উপহার দিবে বলেই বিশ্বাস করি।

সিয়াম ও মিমকে এক নজর দেখার জন্য এ সময় টুয়েলভ শোরুমের সামনের শতশত জনতার ভিড় জমে যায়। অনেককে প্রিয় তারকার সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়। টুয়েলভের ঊর্ধ্বতন কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, উদ্বোধন উপলক্ষে বসুন্ধরার শোরুমটিতে ২০% ছাড় চলছে। এখানে সকলের জন্য জিন্স, লেডিস এবং শিশুদের আকর্ষণীয় পোশাক পাওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

রাজধানীতে টুয়েলভ শোরুম উদ্বোধন করলেন সিয়াম ও মিম

আপডেট সময় ১২:৩৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯