ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রার্থিতা ফেরত না পেলেও আফসোস নেই কাদের সিদ্দিকীর

অাকাশ জাতীয় ডেস্ক:

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলে প্রার্থিতা ফেরত না পেলেও আফসোস নেই বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

তিনি বলেছেন, ‘প্রার্থিতা ফিরিয়ে দিলেও ধন্যবাদ, না দিলেও ধন্যবাদ।’

শনিবার নির্বাচন কমিশনে তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শেষে কাদের সিদ্দিকী এ কথা বলেন।

তিনি বলেন, এবারের নির্বাচন অন্য নির্বাচনের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। জনগণ ভোট দিতে চায়। জনগণ যাতে ভালোভাবে ভোট দিতে পারে, নির্বাচন কমিশনকে সেই ব্যবস্থা করতে হবে।

কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ ও ৮ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তারা ঋণ খেলাপের কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন।

কাদের সিদ্দিকী বলেন, আমার আপিল গ্রহণ হলেও ধন্যবাদ। আপিল যদি না মঞ্জুর হয় এবং নির্বাচন যদি সঠিকভাবে হয়, সেজন্যও ধন্যবাদ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ অন্য কমিশনাররাও শুনানি করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে কাদের সিদ্দিকীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

শনিবার আপিল শুনানি শেষে কাদের সিদ্দিকীর মনোনয়ন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত জানাবে ইসি।

এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকী লড়তে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

তবে কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী টাঙ্গাইল-৮ আসন থেকে প্রার্থী হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রার্থিতা ফেরত না পেলেও আফসোস নেই কাদের সিদ্দিকীর

আপডেট সময় ০৪:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮