ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

মাশরাফির সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ অভিযোগ করে বলেন, মহাজোটের প্রার্থী মাশরাফি বিন মুর্তজার সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছেন।

নড়াইলের লোহাগড়া রামনারায়ণ পাবলিক লাইব্রেরির হলরুমে বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের সঙ্গে নড়াইল-২ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ মতবিনিময়ে এসব কথা বলেন। তিনি বলেন, ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আমরা নিবার্চনী আচরণবিধি মেনে চলতে চাই। তাই নির্বাচন কমিশনের কাছে সমান সুযোগ-‘লেভেল প্লেয়িং’ ফিল্ড চাই। এ নিবার্চন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির আন্দোলনের অংশ। ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষ মার্কার বিজয়ের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপির সহসভাপতি জহুরুল হক কামাল, মোহাম্মদ হোসেন মহত, কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা এনপিপির আহ্বায়ক বিল্লাল হোসেন, কাজী শওকত আলী, সাধারণ সস্পাদক শেখ হাফিজুর রহমান প্রমুখ। এ বিষয়ে নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিকদার আজাদ রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কোনো নির্বাচনী সভা-সমাবেশ করছি না। ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা করছি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

মাশরাফির সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আপডেট সময় ১০:৩৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮