ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

বিএনপিতে চূড়ান্ত গোলাম মাওলা রনি

অাকাশ জাতীয় ডেস্ক: 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির দলীয় প্রার্থীদের মনোনয়নের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পটুয়াখালীতে বিএনপি থেকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে গোলাম মাওলা রনিকে।

শুক্রবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন। এদিকে ঐক্যফ্রন্ট ও ২০ দলের প্রার্থীদের তালিকা শনিবার জানানো হবে।

এদিকে গত রোববার হলফনামায় স্বাক্ষর না থাকায় রনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী।

পরে আপিলে পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপি মনোনিত প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার আপিল আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নৌকার টিকিট না পেয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

গোলাম মাওলা রনি ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০১৪ সালে তাকে আর মনোনয়ন দেয়া হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

ফিলিপাইনে মাঝ আকাশে সামরিক বিমানের সংঘর্ষে নিহত চার

বিএনপিতে চূড়ান্ত গোলাম মাওলা রনি

আপডেট সময় ০৭:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮