ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

ঢাকা-১৭ : অবশেষে নৌকায় চূড়ান্ত নায়ক ফারুক

অাকাশ জাতীয় ডেস্ক: 

বিভিন্ন জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা-১৭ আসন থেকে নৌকার প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন নায়ক ফারুক।

শুক্রবার দুপুরে ফারুক গণমাধ্যমকে জানান, ঢাকা-১৭ আসন থেকে নৌকার প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশ নেবেন।দলের পক্ষ থেকে তাকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে তাকে।

ঢাকা-১৭ আসন থেকে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ আর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খানও এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু গোড়া থেকেই ফারুক ছিলেন প্রচণ্ড আত্মবিশ্বাসী।

ঢাকার গুলশান-বনানী-ঢাকা সেনানিবাস-ভাষানটেকের কিছু অংশ নিয়ে ঢাকা-১৭ আসন। শুরুতে গাজীপুর-৫ (কালীগঞ্জ) থেকে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু দল তাকে ঢাকা-১৭ থেকে মনোনয়নপত্র সংগ্রহের পরামর্শ দেয়। স্কুলজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ফারুক।

ঢাকা-১৭ আসন থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আগে একটা শঙ্কা দেখা দেয়। সব আশঙ্কা দূরে ঠেলে অবশেষে আওয়ামী লীগ থেকে আগামী নির্বাচনের চূড়ান্ত মনোনয়ন পান ফারুক।

Tag :
আপলোডকারীর তথ্য

ফিলিপাইনে মাঝ আকাশে সামরিক বিমানের সংঘর্ষে নিহত চার

ঢাকা-১৭ : অবশেষে নৌকায় চূড়ান্ত নায়ক ফারুক

আপডেট সময় ০৬:২৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮