ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

‘২ জানুয়ারি খালেদা জিয়ার মুক্তি’

অাকাশ জাতীয় ডেস্ক:

৩০ ডিসেম্বর নির্বাচন হবে, ২ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

খালেদা জিয়ার জন্য কারও কোনো দয়া চান না বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ। বলেন, খালেদা জিয়া মুক্ত হবেন ন্যায়বিচারের মাধ্যমে। কারও দয়ায় নয়।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

‘জাতীয়তাবাদী চালক দল’-এর উদ্যোগে ‘নির্বাচন ব্যর্থ ও প্রশ্নবিদ্ধ হলে গণতন্ত্রের কী হবে?’ শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এতে ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, আমরা খালেদা জিয়ার প্রতি কোনো দয়া চাই না, মুক্তিও চাই না। তার প্রতি সুবিচার চাই। তাহলেই তিনি মুক্তি পাবেন।

এ সময় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সমালোচনা করেন তিনি। বলেন, জনগণ বোকা না। সরকারের চোখে ছানি পড়েছে, কিন্তু জনগণের চোখ খোলা আছে।

সরকারের সমালোচনা করে জাতীয় ঐক্যফ্রন্টের এ নেতা আরও বলেন, যতই উন্নয়ন দেখিয়ে নির্বাচনকে কব্জা করার চেষ্টা করুন, আপনাদের (সরকার) সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে।

এ সময় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের জয় সুনিশ্চিত বলে দাবি করেন তিনি। বলেন, এই সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে। নৌকা ডুবে যাচ্ছে ৩০ তারিখে।

আয়োজক সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন কবির সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ আরও অনেকে সভায় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ফিলিপাইনে মাঝ আকাশে সামরিক বিমানের সংঘর্ষে নিহত চার

‘২ জানুয়ারি খালেদা জিয়ার মুক্তি’

আপডেট সময় ০৬:২৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮