ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

মহাজোটের শরিক তরিকত পেল যে দুই আসন

অাকাশ জাতীয় ডেস্ক:

মহাজোটের শরিকদের মধ্যে আসন বণ্টনের রফা হয়েছে। কে কতটি আসন পাচ্ছে সেই চিঠি তাদের দেয়া হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে এসব চিঠি সংগ্রহ করেন জোটের প্রার্থীরা।

মহাজোটের শরিকদের মধ্যে জাতীয় পার্টিকে দেয়া হয়েছে সর্বাধিক আসনে মনোনয়ন। এর পর দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন ওয়ার্কার্স পার্টি। জাসদের দুই অংশ, জেপি ও তরিকত ফেডারেশনকেও আসন দেয়া হয়েছে।

তরিকত ফেডারেশনকে দুটি আসন দিয়েছে আওয়ামী লীগ। এই দুই আসনের প্রার্থিরা নৌকা প্রতীকে নির্বাচন করবে।

আসন দুটি হচ্ছে-

দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (চট্টগ্রাম-২);

আনোয়ার খান (লক্ষ্মীপুর ১) আসনে মহাজোটের হয়ে নির্বাচন করবেন।

এ সময় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব মিলিয়ে মহাজোটের শরিকদের ৫৫-৬০টি আসন ছাড়ছে আওয়ামী লীগ। এর বাইরে কোনো আসনে চাইলে জোটের শরিকরা নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে পারে। এ ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো বাধা থাকবে না।

চূড়ান্তভাবে মহাজোটের প্রার্থী তালিকা কবে জানানো হবে জানতে চাইলে কাদের বলেন, আগামীকাল (শনিবার) নির্বাচন কমিশনে চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে জেনে নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, জাসদের শিরিন আখতার, যুক্তফ্রন্টের মেজর (অব.)মান্নান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

মহাজোটের শরিক তরিকত পেল যে দুই আসন

আপডেট সময় ০৪:৫৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮