ঢাকা ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

নিক-প্রিয়াঙ্কায় সংবর্ধনায় মোদি

আকাশ বিনোদন ডেস্ক:

প্রিয়াংকা চোপড়া ও নিকের বিয়েটা ঠিকঠাকভাবেই হয়ে গেল। দুই রীতিতে বিয়ে সম্পন্ন হওয়ার পর তাদের সংবর্ধনাও হয়ে গেছে।

মঙ্গলবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লি তাজ প্যালেস হোটেলে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের পাশাপাশি সেলিব্রেটিরাও হাজির ছিলেন।

সবাইকে চমকে দিয়ে এ অনুষ্ঠানে উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাত ১০টায় জমকালো ওই অনুষ্ঠানে মোদির উপস্থিতি ভিন্নমাত্রা যোগ করে।

সেখানে স্বামী নিককে নরেন্দ্র মোদির সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রিয়াংকা।

এ সময় এই জুটিকে গোলাপ উপহার দিয়ে অভিনন্দন জানান মোদি। প্রিয়াংকা চোপড়ার মা মধু চোপড়া, শ্বশুর পল কেভিন জোনাস এবং শাশুড়ি ডেনিস মিলার জোনাসের সঙ্গেও কুশলবিনিময় করেন মোদি।

প্রসঙ্গত, ১০ বছরের ছোট নিকের সঙ্গে প্রিয়াংকা দীর্ঘদিন চুটিয়ে প্রেমি করেন। অবশেষে ১ ও ২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্যালেসে খ্রিস্টান ও হিন্দু রীতিতে গাঁটছড়া বাঁধেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

নিক-প্রিয়াঙ্কায় সংবর্ধনায় মোদি

আপডেট সময় ১১:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮