ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকের মাধ্যমে সংগৃহীত ১৯শ’ পিস কম্বল বিতরণ

আকাশ আইসিটি ডেস্ক:

ফেসবুকের মাধ্যমে সংগ্রহিত ১৯শ’ পিস কম্বল বিতরণ করা হয়েছে সিরাজগঞ্জের যমুনাবিধৌত এনায়েতপুরের দ্বাদশপট্টি মোড়ে। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এসব কম্বল বিতরণ করা হয়।

এর আগে সকাল ৭টায় শীতার্থ মানুষের ভিড় করে দ্বাদশপট্টি মোড়ে। পরে প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা, অসহায়-হতদরিদ্র বঞ্চিত মানুষের ভিড়টা দীর্ঘ সারিতে পরিণত হয়।

ঠিক পৌনে ৮টার দিকে কম্বল বিতরণ শুরু। কম্বল পেয়ে স্মিত হাসি অসহায়দের মুখে, দোয়া করছেন আয়োজকদের জন্য।

এটা কোনো রাজনৈতিক নেতা কিংবা জনপ্রতিনিধির কম্বল বিতরণ না। প্রতি বছরের মতো এবারও ফেসবুকের মাধ্যমে সংগৃহীত অর্থে কেনা কম্বল বিতরণ করছেন সমাজকর্মী মামুন বিশ্বাসের নেতৃত্বে একদল যুবক।

এ সময় এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক মাসুদ পারভেজ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, যুগান্তর প্রতিনিধি রফিক মোল্লা ও এনায়েতপুর চৌহালী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুক্তার হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকের মাধ্যমে সংগৃহীত ১৯শ’ পিস কম্বল বিতরণ

আপডেট সময় ১১:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮