ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

কণ্ঠশিল্পী কনকচাঁপার আইডি হ্যাকড, থানায় জিডি

আকাশ বিনোদন ডেস্ক: 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপার ফেসবুক আইডি ও ফ্যান পেজ হ্যাক হয়েছে। এ অভিযোগ জানিয়ে তিনি পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার পল্টন থানায় সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, ২৯ নভেম্বর রাত আনুমানিক ৯টায় অজ্ঞাত ব্যক্তির দ্বারা তার আইডিটি হ্যাক হয়। আইডি ফেরত দেওয়ার জন্য মেসেঞ্জারে অর্থ দাবি করেছে ওই হ্যাকার।

শিল্পী কনকচাঁপার ফেসবুক প্রোফাইলে ঢুকলে তার নামের পাশে ‘দিস প্রোফাইল ইজ লকড’ দেখা যাচ্ছে।

এ বিষয়ে পল্টন থানার উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ জসিম বলেন, ‘আমরা তার অভিযোগ পেয়েছি, তদন্ত করছি। এখনো তেমন কোনো অগ্রগতি নেই।’

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অপরাধ ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। মৌখিকভাবে সমস্যার কথা জানানো হয়েছে। আমরা বেশ গুরুত্ব দিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টা করছি। আশা করছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরা তার আইডিটি উদ্ধার করতে পারব।’

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসন থেকে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন খ্যাতনামা কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

কণ্ঠশিল্পী কনকচাঁপার আইডি হ্যাকড, থানায় জিডি

আপডেট সময় ১১:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮