ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

কোম্পানীগঞ্জে মওদুদের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যারিস্টার মওদুদ আহমদের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করার অভিযোগ করেছে বিএনপি। এতে বিএনপির পাঁচজন আহত হয়েছেন বলে জানানো হয়।

আহতরা হলেন, বিএনপি নেতা স্বপন, নাইমুল ইসলাম কাঠার, মো. মিন্টু, আবদুল্লাহ ও মামুন। আহতদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজারে এ ককটেল হামলার ঘটনা ঘটে।

ব্যারিস্টার মওদুদ আহমদের একান্ত ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন জানান, মঙ্গলবার সকালে ব্যারিস্টার মওদুদ আহমদ রামপুর ইউনিয়নের সাবেক নিহত যুবদল নেতা আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান আলী আকবর, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানের বাবা আবুল কাশেম পেশকার, বিএনপি নেতা হাবিব উল্যাহ চৌধুরী, আবুল বাশার মেম্বারের কবর জেয়ারত করতে যান।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে রিমনের নেতৃত্বে ৫০-৬০ জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মওদুদ আহমদের গাড়ি লক্ষ্য করে পরপর ২৫-৩০টি ককটেল নিক্ষেপ করে।

ককটেল হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছে। ককটেল হামলার আতঙ্কে বামনীয়া বাজারের মব দোকানপাট বন্ধ হয়ে যায়। আতঙ্কে উপস্থিত লোকজন ছোটাছুটি করতে থাকে। এ সময় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ওই এলাকার নিহত বিএনপি নেতাদের কবর জেয়ারত করতে যান। এ সংবাদ আওয়ামী লীগের নেতাকর্মীরা জানার পর তারা সংঘবদ্ধ হয়ে ককটেল হামলার ঘটনা ঘটায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, রামপুর ইউনিয়নের বামনীয়া বাজারে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের যাওয়াকে কেন্দ্র করে কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল জানান, রামপুর ইউনিয়নে আওয়ামী লীগের লোকজন কোনো ককটেল হামলার ঘটনা ঘটায়নি। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন মিয়া তিনজনকে জরিমানা করেছেন বলে জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন মিয়া জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হেতু কারণে ৮(ক) ধারায় মোটরসাইকেল শোডাউন করায় নাইমুল হক, মোশারফ হোসেন, আবদুল্লাহ আল মামুনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

কোম্পানীগঞ্জে মওদুদের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

আপডেট সময় ০৮:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮