ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

আমাকে যোগ্য মনে করলেই জনগণ ভোট দেবে: মাশরাফি

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন মাশরাফি। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে আসা নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন জাতীয় দলের এই অধিনায়ক।

মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘দেখেন, ভোট তো সবারই একটা একটা করে। আমার ভোটও একটা। যিনি ভোটটা দেবেন, তার কাছে যদি আমার গ্রহণযোগ্যতা থাকে তবেই তিনি আমাকে ভোট দেবেন।’

নির্বাচনে জয়ী হলে নিজের সাধ্য অনুযায়ী কাজ করার চেষ্টা থাকবে জানিয়ে জাতীয় দলের এই অধিনায়ক বলেন, ‘আমার যতটুকু করণীয় থাকবে, অবশ্যই আমি ততটুকুই করব, বাদবাকিটা তাদের ব্যাপার, তারা আমাকে ভোট দেবেন নাকি দেবেন না। সেটার নিয়ন্ত্রণ তো আমার কাছে নাই। আমি শুধু আমার বার্তা দিতে পারি।’

নির্বাচিত হওয়ার পর সরকারিভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা আসলেও প্রতিনিধিরা সেগুলো সঠিকভাবে বন্টন করেন না। নির্বাচিত হলে এমন হবে না জানিয়ে মাশরাফি বলেন, ‘এলাকার জনপ্রতিনিধিদের কাজ উন্নয়ন করা। আমি দেখেছি সরকারিভাবে অনেক সহযোগিতা আসে, সেগুলো ঠিকভাবে বণ্টন করারও একটা ব্যাপার থেকে যায়। আমি চেষ্টা করব জিনিসগুলো ঠিকভাবে করার।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

আমাকে যোগ্য মনে করলেই জনগণ ভোট দেবে: মাশরাফি

আপডেট সময় ০৭:৫২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮