ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

বিএনপি পরাজয় বুঝে ভোট বানচালের অপচেষ্টা করছে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জেনে গেছে আগামী নির্বাচনে তাদের জয়ের কোনো সম্ভাবনা নেই, তাই নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। তারা অস্থিতিশীলতা সৃষ্টির প্রয়াস চালাচ্ছে।

মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে নানা ষড়যন্ত্র করছে বিএনপি। এ জন্য তাবলিগ জামাতসহ অনেকের ওপর ভর করার চেষ্টা করছে। তাদের উসকানি দিয়ে মাঠে নামানোর চেষ্টা করছে।

সাতকানিয়ার এমপি প্রার্থী আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী এক নির্বাচনী সভায় বলেছেন-ভোটে জিতলে সবাই মিলে ভাগ করে খাব।

এ বিষয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি বিষয়টি জানি না, খোঁজখবর নেব। তবে একটি বিষয় হচ্ছে-নির্বাচন সামনে রেখে সবাই সাইবার অপরাধ করছে। আসলেই উনি এসব বলেছেন কিনা তা খতিয়ে দেখব।

বিএনপির দুই শীর্ষ নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের সাজার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমার পাপে আমি ভিকটিম (ভুক্তভোগী)। আমার অন্যায়ে আমি ভিকটিম। এখানে অন্যদের কি করার আছে?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জিয়া পরিবার এতিমের টাকা মেরে খেয়েছে। সেই ঘটনায় মামলা হয়েছে। অহেতুক মামলাটি ১০ বছর কালক্ষেপণ করা হয়েছে। ইচ্ছা করেই আদালতে মামলা থেকে বিরত রাখা হয়েছে। এটি না হলে ওই মামলার রায় হয়তো আগেই হতো।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

বিএনপি পরাজয় বুঝে ভোট বানচালের অপচেষ্টা করছে: কাদের

আপডেট সময় ০২:২১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮