ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

এনডিআইয়ের সঙ্গে বৈঠকে যা বললেন ড. কামাল

অাকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

বৈঠকে এনডিআইয়ের কাছে আসন্ন জাতীয় সংসদের নির্বাচনী পরিবেশ তুলে ধরেন গণফোরাম সভাপতি।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এনডিআইয়ের প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক হয়।

বৈঠকের পর কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এক মাস নির্বাচন পেছানোর দাবি থাকলেও মাত্র সাত দিন পিছিয়েছে ইসি।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সরকারের আজ্ঞাবহ থাকার কথা নয় এবং একই সঙ্গে সরকারও নির্বাচন কমিশনকে নির্বাচন না পেছাতে আদেশ দিতে পারেন না।

বৈঠকে এনডিআইয়ের সঙ্গে নির্বাচনী পরিবেশসহ সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ঐক্যফ্রন্টের এ আহ্বায়ক।

বৈঠকে গণফোরামে যোগ দেয়া রেজা কিবরিয়া ছাড়া ঐক্যফ্রন্টের শরিক দলের অন্য কোনো সদস্য উপস্থিত ছিলেন না।

তবে বৈঠকটি ঐক্যফ্রন্ট ও গণফোরামের পক্ষ থেকেই হয়েছে বলে জানিয়েছেন কামাল হোসেন।

বৈঠকে এনডিআইয়ের উপদেষ্টা জ্যাকুলিন কোরকোরান, নির্বাচন পর্যবেক্ষক নিল নিভিটিসহ পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

এনডিআইয়ের সঙ্গে বৈঠকে যা বললেন ড. কামাল

আপডেট সময় ০২:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮