ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা আ’লীগের নেই: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার কোনো পরিকল্পনা আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি (সুবিধাভোগী) জিয়াউর রহমান, তার ছেলে তারেক রহমান বঙ্গবন্ধুকন্যা হত্যা প্রচেষ্টা (একুশ আগস্ট) মামলায় দণ্ডিত-এমতাবস্থায় জিয়া পরিবারকে বাংলাদেশে রাজনীতি থেকে দূরে রাখার কোনো চিন্তা আওয়ামী লীগের আছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ইতিহাস বলে জিয়া পরিবার বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। জিয়া পরিবারকে সরিয়ে দেয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলটির বহু কর্মী-সমর্থক রয়েছে। দলটি রাজনীতিতে থাকুক সেটি আমরা চাই।

তিনি বলেন, রাজনীতি, গণতন্ত্র হচ্ছে-দুই চাকার বাইসাইকেল। যার এক চাকায় সরকারি দল, অন্য চাকায় বিরোধী দল। দুটি সমানতালেই চলে। তাই বিরোধী দল না থাকলে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়, রাজনীতি বাধাগ্রস্ত হয়।

বিএনপির দুই শীর্ষ নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের সাজার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমার পাপে আমি ভিকটিম (ভুক্তভোগী)। আমার অন্যায়ে আমি ভিকটিম। এখানে অন্যদের কি করার আছে?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জিয়া পরিবার এতিমের টাকা মেরে খেয়েছে। সেই ঘটনায় মামলা হয়েছে। অহেতুক মামলাটি ১০ বছর কালক্ষেপণ করা হয়েছে। ইচ্ছা করেই আদালতে মামলা থেকে বিরত রাখা হয়েছে। এটি না হলে ওই মামলার রায় হয়তো আগেই হতো।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা আ’লীগের নেই: কাদের

আপডেট সময় ০১:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮