ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসিনা-খালেদা: অন্যের চেয়ে এগিয়ে-পিছিয়ে

অাকাশ জাতীয় ডেস্ক:

শেখ হাসিনা ও খালেদা জিয়া, দু’জন রয়েছেন দুই বৃহৎ দলের নেতৃত্বে। একজন বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি। অন্যজন বিরোধী রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন। দু’জনই একাধিকবার প্রধানমন্ত্রী হয়েছেন। একাধিকবার বিরোধীদলীয় নেত্রী হিসেবে সংসদে ভূমিকা রেখেছেন।

খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন। আর শেখ হাসিনা চলতি মেয়াদে কোনো নারী হিসেবে প্রথম পূর্ণমেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করছেন। দুই নেত্রীর মধ্যে যেমন সামঞ্জস্যতা রয়েছে তেমনি বৈপরীত্যও রয়েছে।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দুই নেত্রী নিজ নিজ দল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে খালেদা জিয়ার তিনটি মনোনয়নই বাতিল হয়েছে।

মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া হলফনামায় দুই নেত্রী নিজেদের সম্পর্কে নানা তথ্য উল্লেখ করেছেন। হলফনামার তথ্য অনুযায়ী, বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ১৬টি মামলা হয়েছিল। তবে এখন একটি মামলাও নেই। অন্যদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৪টি মামলা হয়েছে। এর মধ্যে ৭টি বিচারাধীন। মামলার সংখ্যায় শেখ হাসিনার চেয়ে এগিয়ে আছেন খালেদা জিয়া।

হলফনামায় খালেদা জিয়া নিজেকে স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন। অন্যদিকে শেখ হাসিনা নিজেকে বিএ পাস হিসেবে উল্লেখ করেছেন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এগিয়ে আছেন শেখ হাসিনা।

হলফনামা অনুযায়ী, বিএনপি নেত্রীর হাতে বর্তমানে নগদ টাকা রয়েছে ৫০ হাজার ৩০০। এছাড়া তার ব্যাংকে জমা টাকা রয়েছে ৪ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার ২৬৭ টাকা। অন্যদিকে আওয়ামী লীগ সভাপতির বর্তমানে নগদ টাকা রয়েছে মাত্র ৮৪ হাজার। তবে ৫ বছর আগে তার নগদ টাকা ছিল প্রায় ৫ লাখ, যা কমে হয়েছে ৮৪ হাজার। এছাড়া শেখ হাসিনার বছরে আয় ৭৭ লাখ টাকা। আর্থিক দিক দিয়ে শেখ হাসিনার চেয়ে এগিয়ে আছেন খালেদা জিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাসিনা-খালেদা: অন্যের চেয়ে এগিয়ে-পিছিয়ে

আপডেট সময় ০৮:১৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮