ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা হবে: আইনজীবী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে আপিল করা হবে বলে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী ব্যারিস্টার বদরোদ্দোজা বাদল।

রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে এ বিষয়ে তার আইনজীবী হিসেবে আপনারা কী পদক্ষেপ নেবেন- জানতে চাইলে ব্যারিস্টার বাদল বলেন, ‘সরকার দলীয় সংসদ সদস্য এবং মন্ত্রীদের মামলা থাকা সত্ত্বেও তাদের পদ অবৈধ হয়নি। আর বিএনপিসহ সরকার বিরোধীদের নির্বাচনের বাইরে রাখতে আদালতের মাধ্যমে এই কৌশল নিয়েছে সরকার। আমরা খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করবো, উচ্চ আদালতে যাব।’

ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেয়া মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে রোববার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ওয়াহিদুজ্জামান খালেদার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা হবে: আইনজীবী

আপডেট সময় ০৮:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮