ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

খালেদা জিয়ার মনোনায়নপত্র বাতিলের প্রতিবাদে কালো পতাকা মিছিল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনায়নপত্র বাতিলের প্রতিবাদে সুপ্রিমকোর্টে কালো পতাকা নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন আইনজীবীরা।

রোববার সুপ্রিমকোর্ট বার ভবনের সামনে জাতীয় যুব আইনজীবী ঐক্যফ্রন্টের ব্যানারে শতাধিক আইনজীবী কালো পতাকা নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

যুব আইনজীবী ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য আইনজীবী আবদুস সাত্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আইনজীবী আবেদ রাজা, মনির হোসেন, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, ওয়াসিলুর রহমান বাবু, আরিফা জেসমিন নাহিন, ফারুক হোসেন, আইয়ুব আলী আশ্রাফী, আনিছুর রহমান খান, আল মাহমুদ, কামাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে সকল মামলা থেকে খালেদা জিয়ার মুক্তি, তার মনোনায়নপত্র বাতিলের প্রতিবাদ, নিরপেক্ষ সরকারের অধীনের নির্বাচনের দাবি, বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপের প্রতিবাদ এবং ব্যারিস্টার মইনুল হোসেনসহ বিরোধী দলের সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান আইনজীবীরা।

প্রসঙ্গত, রোববার ফেনী-১, এবং বগুড়া ৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন স্থানীয় রিটার্নিং অফিসার। একাদশ জাতীয় সংসদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় দণ্ডিত হওয়ায় আদালতের আদেশ অনুযায়ী সকল আসনেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। এর ফলে তিনটি আসনেই মনোনয়নপত্র বাতিল হওয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর প্রার্থিতা রইলো না খালেদা জিয়ার।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

খালেদা জিয়ার মনোনায়নপত্র বাতিলের প্রতিবাদে কালো পতাকা মিছিল

আপডেট সময় ০৮:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮