ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

ঋণখেলাপির দায়ে রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল

অাকাশ জাতীয় ডেস্ক:

মনোনয়ন বাণিজ্যে অভিযুক্ত জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রাজধানীর গুলশান সোস্যাল ইসলামী ব্যাংক শাখার ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রির্টানিং অফিসার।

রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়।

বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো ঋণখেলাপির তালিকায় নাম থাকায় রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এর আগে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পটুয়াখালী-১ আসনের মনোনয়নপত্র বাছাইয়ের সময় নির্ধারিত থাকলেও রুহুল আমিন হাওলাদারের আইনজীবী বিকাল ৪টায় বাছাই করার আবেদন জানান। সে পরিপ্রেক্ষিতে বিকাল ৪টায় রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাছাই করা হয়।

এছাড়াও পটুয়াখালী জেলার ৪টি সংসদীয় আসেনের আরো ১০ জন প্রার্থীসহ মোট ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে পটুয়াখালী-১ আসনে ৪ জন, পটুয়াখালী-২ আসনে ৪ জন এবং পটুয়াখালী-৩ আসনে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

ঋণখেলাপির দায়ে রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল

আপডেট সময় ০৭:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮