ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

দণ্ডিতদের নির্বাচন না করাই ভালো: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আদালতে দণ্ডিত ব্যক্তিদের নির্বাচন না করাই ভালো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, দণ্ডিত ব্যক্তিদের নির্বাচন না করাই ভালো। নৈতিকতার প্রশ্নে আওয়ামী লীগ দণ্ডিত ব্যক্তিদের নির্বাচন করাকে সমর্থন করে না।

জয়ী হলে কে প্রধানমন্ত্রী হবেন, নির্বাচনের আগে তা ঘোষণা না করতে পারা ঐক্যফ্রন্টের প্রাথমিক পরাজয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ঐক্যফ্রন্টের নেতা থাকলেও মাথা নেই। তাদের এমন কেউ নেই যিনি প্রধানমন্ত্রী হতে পারেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের ২৫ দিন আগে বিএনপির আন্দোলনের ঘোষণা দুঃস্বপ্নের নামান্তর। জনগণ এখন নির্বাচনী মুডে, আন্দোলনের মুডে নেই।

তবে পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে বিএনপি উসকানি দেয়ার অনেক চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তির ওপর নির্ভরশীল। বিএনপি গুজবের ওপর নির্ভরশীল।

‘বিএনপির জনগণের ওপর আস্থা কম। যাদের জনগণের ওপর আস্থা কম তারাই গুজবের ওপর নির্ভর করে।’

কাদের বলেন, দিন যত যাবে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে বিষয়টি তত স্পষ্ট হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

দণ্ডিতদের নির্বাচন না করাই ভালো: ওবায়দুল কাদের

আপডেট সময় ০২:১৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮