ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

ইমরান সরকারের মনোনয়ন বাতিল

অাকাশ জাতীয় ডেস্ক:

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না।

রাজীবপুর, রৌমারী ও চিলমারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চেয়েছিলেন ইমরান এইচ সরকার।

রোববার সকালে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা পারভীন ইমরান সরকারের মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।

জেলা নির্বাচন কর্মকর্তার অফিসসূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হলে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। ইমরান এইচ সরকারের এ সম্পর্কিত তথ্যে ঘাটতি রয়েছে। তাই জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।

তবে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ইমরান এইচ সরকার। তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, খোঁড়া অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তালিকায় দেয়া আমাদের সমর্থক ভোটারদের সংখ্যায় কোনো ঘাটতি নেই। হয়তো ক্রমিক সংখ্যায় ভুল থাকতে পারে, যা সংশোধনযোগ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

ইমরান সরকারের মনোনয়ন বাতিল

আপডেট সময় ০১:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮