ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উধাও স্পিডবোট ফেরি নৌকা: মাজারে যেতে পারেননি রনি

অাকাশ জাতীয় ডেস্ক:

মির্জাগঞ্জের সুফিসাধক ইয়ার উদ্দিন খলিফার (র.) মাজার জিয়ারত করতে পারলেন না গোলাম মওলা রনি। তিনি সদ্য বিএনপিতে যোগ দিয়ে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন।

শুক্রবার ইয়ার উদ্দিন খলিফার (র.) মাজার জিয়ারত করার উদ্দেশ্যে রনি তার ব্যক্তিগত গাড়িতে রওনা দিয়ে পায়রাকুঞ্জ ফেরিঘাট পৌঁছান বেলা ১১টায়। এ সময় অজ্ঞাত কারণে নদী পার হওয়ার জন্য ফেরি, ট্রলার, স্পিডবোট উধাও হয়ে যায়। তাই নদী পার হতে না পেরে প্রায় ৩ ঘণ্টা অপেক্ষার পর পায়রাকুঞ্জ থেকেই বিদায় নেন তিনি।

রনি বলেন, মাজার জিয়ারত করতে গিয়ে পায়রা নদীর পূর্ব পার থেকেই ফিরে আসতে হয়েছে। কে বা কার নির্দেশে জানি না ওইদিন ওই নির্দিষ্ট সময় সব ধরনের নৌযান ঘাট থেকে সরিয়ে নেয়া হয়।

মির্জাগঞ্জ থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, ইয়ার উদ্দিন খলিফার (র.) মাজার জিয়ারত করতে প্রতি শুক্রবার অনেক ভিআইপি মেহমান আসেন। ওইদিন রনি সাহেবের আসার কথা আমি জানি না। ফেরি ট্রলার কি কারণে ওই সময়ে বন্ধ ছিল আমার জানা নেই।

পায়রাকুঞ্জ ফেরির ইজারাদার মো. মিঠু হাওলাদার জানান, ফেরিতে একটি ট্রাক আটকে যাওয়ায় কিছু সময় ফেরি বন্ধ ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উধাও স্পিডবোট ফেরি নৌকা: মাজারে যেতে পারেননি রনি

আপডেট সময় ১১:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮