ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিজয়ের মাসে আ’লীগ বিজয়ী হবে: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিজয়ের মাসে আওয়ামী লীগ বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের বিরুদ্ধে ভোট বিপ্লব হবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের কনফিডেন্স আছে, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে। মানুষ আজ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

তিনি বলেন, আমাদের বিশ্বাস সারা দেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার আরও বেগবান হবে। বিজয়ের মাসে আওয়ামী লীগ বিজয়ী হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে গণতন্ত্রের চর্চা আছে। তবে হাউস অব কমন্স, কংগ্রেসে তারা যেসব আলোচনা করেন, এখানে নানা বিষয় আসে। সেখান থেকে একটা বিষয় নিয়ে স্বার্থের অনুকূলের অংশ নিয়ে ব্যবহার করে, এটা হয়তো আপাতদৃষ্টিতে সমস্যার কারণ।

তিনি আরও বলেন, হয়তো টোটাল প্রতিবেদন একরকম। সেখান থেকে কোনো একটা অংশ নিয়ে, কেউ কেউ রাজনৈতিক স্বার্থে নির্বাচনের ওপর প্রভাব বিস্তারে, অনেকেই এসব করে থাকেন।

‘নির্বাচন আসলে এগুলো বেশি হয়। তাই প্রতিবেদনে কী কী থাকলো এটা আমাদের দেখার বিষয় না। আমাদের পক্ষে বললেও আমরা সেটাকে এভাবে দেখবো না। কী প্রতিবেদনে আসলো সেটা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা দেখবো জনগণের সমর্থন।’

ঐক্যফ্রন্টের বিরুদ্ধে এবার ভোট বিপ্লব হবে বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এবার ভোট বিপ্লব হবে। জগাখিচুড়ি ঐক্যফ্রন্টের বিরুদ্ধে এবার ভোট বিপ্লব হবে।

আসন্ন নির্বাচন নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা উদ্বিগ্ন হচ্ছেন, দেশি বিদেশি সবাইকে বলতে চাই, এবারের নির্বাচন খুব সুন্দর হবে। অনুকূল পরিবেশে জনগণ যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন।

কাদের বলেন, নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ হবে না। নির্বাচন কমিশনকে যে ধরনের সহায়তা প্রয়োজন, শেখ হাসিনার সরকার সব ধরনের সহায়তা করছে।

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, তারা এখনও নির্বাচন বানচাল করা থেকে পিছু হটেনি। আমাদের আশঙ্কা হচ্ছে যে, তারা নাশকতা ও সহিংসতার পথে যেতে পারে।

বিএনপি নেতা মওদুদ আহমদকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, মওদুদ সাহেব বলেছেন, তাকে হাজার হাজার মানুষ এসকর্ট করে এলাকায় নিয়ে যাবে। কই, সে ছবি বাস্তবে নেই। এমনকি মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে ঢাকায় বিএনপির যে শোভাযাত্রা ছিল, তাতে কোনও উৎসব ছিল না।

‘বিএনপির এখন কথা ছাড়া কোনো পুঁজি নেই। তারা যদি নাশকতা করে, এবার দেশের জনগণই প্রতিরোধ করবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আহম্মদ হোসেন, বি এম মোজ্জামেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিজয়ের মাসে আ’লীগ বিজয়ী হবে: ওবায়দুল কাদের

আপডেট সময় ০২:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮