ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাইকেল থামিয়ে তর্কে জড়ান মোশাররফ করিম ও নাদিয়া নদী

আকাশ বিনোদন ডেস্ক:

দিনের আলো ঘনিয়ে সন্ধ্যা নামার আর অল্প সময় বাকি। গন্তব্য ব্যাঙের ছাতা শুটিং স্পট। গাজীপুরের পুবাইল। রাজধানী থেকে খুব বেশি দূরত্ব নয়। তবু শহরের যানজটের কারণে ক্লান্তি ভর করে শরীরে।

স্পটে পৌঁছতেই প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। গাড়ি থেকে নেমে একটু সময় হাঁটতেই শুটিং স্পটের মোড়। দূর থেকেই দেখা গেল উৎসুক জনতার ভিড়। কাছে যেতেই শোনা গেল একজন চিৎকার দিয়ে বলছে- ‘ওই প্রোডাকশন, এদিকে যেন কেউ না আসতে পারে।’ এ প্রতিবেদকও সেই বাধা অতিক্রম করতে পারেনি। কারণ ততক্ষণে ক্যামেরা ওপেন হয়ে গেছে। সামনেই পাত্রপাত্রী অভিনয়ে মগ্ন। অগত্যা দাঁড়াতে হল ক্যামেরার পেছনে। দৃষ্টি ঘুরিয়ে জানা গেল এখানে শুটিং চলছে ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’ নামে একটি ধারাবাহিক নাটকের।

নাটকটি পরিচালনা করছেন এ আর আকাশ ও রতন। ক্যামেরার সামনে মোশাররফ করিম ও নাদিয়া নদী। ক্যামেরার সামনে সংলাপ আওড়াচ্ছেন দু’জনে। কিছুটা ভুল থাকায় পরিচালক ‘কাট’ বললেন।

উঠে গিয়ে মোশাররফ করিমকে চুপি চুপি কিছু একটা বললেন। এরপর মনিটরে বসে ‘অ্যাকশন’ বলতেই আবার শুরু হল ক্যামেরার রোলিং। শর্ট ‘ওকে’ হতেই সামনে থেকে সরে এলেন মোশাররফ করিম ও নাদিয়া নদী। কাছে এসেই কুশলাদি জিজ্ঞেস করে আবারও ব্যস্ত হয়ে পড়লেন পরবর্তী দৃশ্যের শুটিংয়ের জন্য। সহকারী পরিচালক এসে স্ক্রিপ্ট দেখালেন। মোশাররফও প্রস্তুত একটি সাইকেল নিয়ে।

আবারও চারদিকে নীরবতা। ক্যামেরা প্রস্তুত। ‘মোশাররফ ভাই যাব?’ বলে জানতে চাইলেন নাটকের এক পরিচালক রতন। ওদিক থেকে ‘ওকে’ শোনার পর পরিচালকের কণ্ঠে ‘ফোর-থ্রি-টু-ওয়ান-রোল-অ্যাকশন’ শুনেই নাদিয়া তেড়ে আসেন মোশাররফের দিকে। থামিয়ে দেয় চলতি সাইকেল। এ সাইকেল সাধারণ কোনো সাইকেল নয়।

আক্কেলগঞ্জ হোম সার্ভিসের সাইকেল। বহন করছে গ্রামের একটি পরিবারের যে কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা এমনকি বাস, উড়োজাহাজ এবং ট্রেনের টিকিটও পাওয়া যায় এখানে।

সাইকেলের মালিক কাম এসব দ্রব্যাদ্রির বিক্রেতা মোশাররফ করিম। জীবিকার জন্য নয়, প্রেমিকাকে পেতে তিনি বেছে নেন এ কাজ। চলতি সাইকেল থামিয়ে তর্কে মেতে ওঠে মোশাররফ করিম ও নাদিয়া। এক তর্কে শেষ হল- দিনের শুটিং।

শট শেষ হতেই মোশাররফ করিম এগিয়ে এলেন। জানতে চাইলেন কুশলাদি। ততক্ষণে পরিচালকদ্বয়ও পাশে এসে দাঁড়িয়েছেন। তারাই জানালেন নাটকের প্রেক্ষাপট। নাটকের নাম ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’।

এ নামের সঙ্গে মিশে আছে গ্রামের মানুষের সেবাদানের বিষয়টি। প্রেমিকা মোশাররফকে শর্ত দেয় তাকে পেতে হলে কাজ করতে হবে। বেকার থাকা চলবে না। তাই প্রেমিকাকে পেতে মোশাররফ বেছে নেন হোম সার্ভিস ডেলিভারি।

এতে আরও অভিনয় করছেন আখম হাসান, আরফান আহমেদ, নাদিয়া আহমেদ, এ্যানি খান, নাবিলা ইসলাম প্রমুখ। নাটকটি রচনা করেছেন সাগর জাহান। নাটকটি শিগগিরই আরটিভিতে প্রচার হবে বলে নির্মাতদ্বয় জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাইকেল থামিয়ে তর্কে জড়ান মোশাররফ করিম ও নাদিয়া নদী

আপডেট সময় ১১:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮