ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

দেশে কোনো জামায়াত নেই: কাদের সিদ্দিকী

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগতভাবে নির্বাচন করতে পারছে না বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচন কমিশন থেকে আগেই জামায়াতের নিবন্ধন বাতিল করে চিঠি দেয়া হয়েছে।

কিন্তু আগামী নির্বাচনে অংশ নিতে যাওয়া ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াত। নিবন্ধন না থাকায় দলটির প্রার্থীরা দাঁড়ি পাল্লা প্রতীকও পাচ্ছেন না। ফলে বিকল্প উপায়ে নির্বাচনে নামছেন তারা।

জামায়াতের প্রার্থী জোটের প্রধান শরিক দল বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। ধানের শীষ প্রতিকে নির্বাচনে জন্য তাকে মনোনয়নও দেয়া হয়েছে।

এ বিষয় ঐক্যফ্রন্টের শরিক দল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কাছে জানতে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, আসলে আমি জানি না, আপনি কোথা থেকে পেলেন জামায়াতকে। এখন দেশে কোন জামায়াত নেই। দেশের মানুষ যারা আছে, এদেশের নাগরিক, বয়স হলে তাদের যে কেউ নির্বাচন করতে পারে।

কাদের সিদ্দিকীর বলেন, তারপরও যদি বলেন, আমি আপনার সাথে একমত হবো যে, জামাত না থাকলেও জামাতীরা আছে। আমি যখন একটা ট্রেনে উঠবো, তখন সে ট্রেনে টিকেট করে যে কেউ উঠতে পারে। আমার কোন অধিকার নেই যে আমি সেই ট্রেনে তাঁকে নেবো কি নেবো না। রিজার্ভ ট্রেন হলে কিছুটা চেষ্টা করা যায়। কিন্তু যাত্রীবাহী ট্রেনে সেই চেষ্টা করার কোন সুযোগ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

বিশ্ব এভিয়েশনে নতুন রুটের হিড়িক, বাড়ছে বিমান ভাড়া

দেশে কোনো জামায়াত নেই: কাদের সিদ্দিকী

আপডেট সময় ১০:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮