ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

#মিটু: তনুশ্রীর সহযোগী কোরিওগ্রাফারকে ডাকল পুলিশ

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে যৌন নিপীড়নবিরোধী ‘হ্যাশট্যাগ মিটু আন্দোলন’ শুরু করেছিলেন সাবেক অভিনেত্রী তনুশ্রী দত্ত।

তনুশ্রীর অভিযোগ, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি আইটেম গানের শুটিং চলাকালে নানা তাকে যৌন হেনস্তা করেছিলেন। এর পরই তিনি রাজনৈতিক দল থেকে হুমকি পান, তার গাড়ির ওপর হামলা চালানো হয়।

১০ বছর আগের যে আইটেম গানটির শুটিং নিয়ে এত বিতর্ক, সেই গানের সহযোগী কোরিওগ্রাফার ডেইজি শাহকে তার বক্তব্য দেয়ার জন্য ডেকে পাঠিয়েছে মুম্বাই পুলিশ। খবর সংবাদ সংস্থা এএনআইয়ের।

তনুশ্রীর অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নানা পাটেকার। তনুশ্রীর বিরুদ্ধে মানহানি মামলাও করেছেন তিনি। তনুশ্রীও সুবিচার চেয়ে পাল্টা মামলা করেছেন। সেই মামলার তদন্ত করছে মুম্বাই পুলিশ।

কোরিওগ্রাফার গণেশ আচার্যের বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছিলেন তনুশ্রী দত্ত। কোরিওগ্রাফার গণেশ আচার্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকচ করে তনুশ্রীকে ১২ পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছেন। তার পক্ষে চিঠি পাঠান আইনজীবী পদ্মা শিলতকার।

ওই চিঠিতে গণেশ অভিযোগ করেন, শুটিং সেটে নিজের ভুল ও পারফর্ম করতে অক্ষমতা ঢাকতে মিথ্যা অভিযোগ করছেন তনুশ্রী দত্ত।

তনুশ্রী খুবই ‘খুঁতখুঁতে’ উল্লেখ করে গণেশ আরও বলেন, ‘রিহার্সেল চলাকালে কয়েকজন সহযোগী নৃত্যশিল্পী তাকে নাচের পদক্ষেপ শিখিয়েছিল। তার খুঁতখুঁতে স্বভাবের কারণে আমার টিম ও আমাকে খুব বেগ পেতে হয়েছিল। রিহার্সেলের সময় নানা পাটেকারের বিরুদ্ধে তিনি আমাকে কোনো নালিশ করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

#মিটু: তনুশ্রীর সহযোগী কোরিওগ্রাফারকে ডাকল পুলিশ

আপডেট সময় ০৩:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮