ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

আপিলেও খুলল না খালেদার ভোটের দরজা

অাকাশ জাতীয় ডেস্ক:

দুই বছরের বেশি দণ্ডিতদের ভোটে আসার সুযোগ দিল না আপিল বিভাগও। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনের আবেদনে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত।

বুধবার বিএনপি নেতার আবেদনে শুনানি করে সাত বিচারকের আপিল বেঞ্চ ‘নো অর্ডার’ দিয়েছে।

আগের দিন জাদিহসহ বিএনপির পাঁচ নেতার আবেদনের ওপর শুনানি করে হাইকোর্ট সিদ্ধান্ত দেয়, দণ্ড বাতিল বা স্থগিত না হলে এবং জামিন না মিললে ভোটে দাঁড়ানো যাবে না।

জাহিদের এই আবেদনেই আটকে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভোটে আসার পথ। কারণ তিনি এক মামলায় ১০ বছর এবং একটিতে সাত বছরের কারাদণ্ড পেয়েছেন। যদিও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আবেদন করা হয়েছে। আর চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দণ্ডের বিরুদ্ধে আপিল হয়েছে হাইকোর্টে।

সংবিধান অনুযায়ী নৈতিক স্খলনজনিত কারণে কারও দুই বছরের বেশি সাজা হলে তিনি ভোটে অযোগ্য হবেন। তবে এই বিধানটিতে অস্পষ্টতা ছিল। বিচারিক আদালতের রায়ের পর নাকি আপিল নিষ্পত্তির পর বিধানটি কার্যকর হবে এ নিয়ে দুটি মত ছিল।

উচ্চ আদালত যেমন বিচারিক আদালতে দণ্ডিতদের ভোট থেকে দূরে রেখেছে, তেমনি একাধিক উদাহরণ আছে যে দণ্ডিত হওয়ার পরও প্রার্থীরা ভোটে অংশ নিতে পেরেছেন আদালতের নির্দেশেই।

তবে উচ্চ আদালত এবার বিষয়টি স্পষ্টীকরণ করে দিয়েছে যে, কেবল আপিল করেই ভোটে আসা যাবে না। দণ্ড স্থগিত হতে হবে।

এই বিষয়টি নিয়ে খালেদা জিয়া অবশ্য কোনো আবেদন করেননি উচ্চ আদালতে। দণ্ড স্থগিত চেয়ে আবেদনগুলো করেছিলেন বিএনপি নেতা আমান উলাহ আমান, এ জেড এম জাহিদ হোসেন, ওয়াদুদ ভূঁইয়া, মশিউর রহমান ও আব্দুল ওহাব।

এই আদেশের পর মঙ্গলবারই চেম্বার জজ আদালতে যান পাঁচ নেনতা। আর চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

আপিল বিভাগে এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে শুনানি করেন রোকন উদ্দিন মাহমুদ। অন্যদিকে দুদকের পক্ষে খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

খুরশীদ আলম খান বলেন, ‘হাই কোর্টের আদেশই বহাল আছে। নির্বাচন কমিশন আদালতের এ আদেশ মানতে বাধ্য। ফলে বিএনপির ওই পাঁচ নেতা, খালেদা জিয়া, ব্যারিস্টার নাজমুল হুদাসহ দুই বছরের বেশি সাজায় দণ্ডিত কেউ এবার নির্বাচন করতে পারবেন না।’

তবে জাহিদ হোসেনের আইনজীবী খায়রুল আলম চৌধুরী বলেছেন, ‘দণ্ডিতরা নির্বাচন করতে পারবে কি না- সেটা নির্ভর করছে রিটার্নিং কর্মকর্তার ওপর। কারণ কেউ নির্বাচন করতে পারবে কি পারবে না, সেটা পুরোপুরি রিটার্নিং কর্মকর্তার এখতিয়ার।’

অবশ্য নির্বাচন কমিশন আগেই রিটানির্ং কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে রেখেছে, দণ্ড স্থগিত না হলে কারও মনোনয়নপত্র যেন গ্রহণ করা না হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

আপিলেও খুলল না খালেদার ভোটের দরজা

আপডেট সময় ০২:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮