ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচন কোনো দণ্ডিত অপরাধীর মুক্তির হাতিয়ার নয়: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে এ বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, কোনো দণ্ডিত অপরাধীর মুক্তির হাতিয়ার হতে পারে না নির্বাচন। কোনো জঙ্গিগোষ্ঠী, সাজাপ্রাপ্ত অপরাধী, দুর্নীতিবাজ, সাম্প্রদায়িক কোনো শক্তিকে প্রতিষ্ঠিত করার কৌশল নির্বাচন হতে পারে না।

তিনি বলেন, ৫ বছর পরপর নির্বাচন হয় নতুন সরকার গঠন করার জন্য। এ সময় ইভিএম সংবিধানসম্মত উপায়েই নির্বাচন কমিশন করছেন বলে তিনি দাবি করেন। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় মনোনয়নপত্র দাখিল শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সভাপতি আবদুল হাফিজ তপন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আলম জাকারিয়া টিপু, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী প্রমুখ।

মনোনয়ন জমা দিলেন হাসানুল হক ইনু: কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন হাসানুল হক ইনু। মঙ্গলবার দুপুর ১২টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভেড়ামারা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার মো. সোহেল মারুফের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য। এবারের নির্বাচনেও মহাজোট থেকে প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে লড়বেন। হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হাসানুল হক ইনু বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে বিশ্বাস নেতাকর্মীদের।

এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার অ্যাডভোকেট আলম জাকারিয়া টিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, ইউপি চেয়ারম্যান আবদুল হাফিজ তপন, আশিকুর রহমান ছবিসহ অনেক নেতাকর্মী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নির্বাচন কোনো দণ্ডিত অপরাধীর মুক্তির হাতিয়ার নয়: ইনু

আপডেট সময় ১০:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮